আফগানিস্তানে বিশ্বব্যাংকের সহায়তা স্থগিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি

আফগানিস্তানে বিশ্বব্যাংকের সহায়তা স্থগিত

  • বুধবার, ২৫ আগস্ট, ২০২১

Manual7 Ad Code

নিউজ ডেস্ক:-তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পরিপ্রেক্ষিতে আফগানিস্তানে চলমান বিভিন্ন প্রকল্পে অর্থায়ন স্থগিত করেছে বিশ্বব্যাংক।

বুধবার এ তথ্য জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।এর আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) আফগানিস্তানে সহায়তা স্থগিত করে।

Manual4 Ad Code

আফগানিস্তানে তালেবানের পুনরুত্থান ‘দেশটিতে উন্নয়ন সম্ভাবনা, বিশেষ করে নারীদের’ ওপর কেমন প্রভাব ফেলবে তা নিয়ে চিন্তিত বিশ্বব্যাংক।

এ ছাড়া তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর বাইডেন প্রশাসনও আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ আটকে রাখে।

বিশ্বব্যাংকের এক মুখপাত্র বলেন, আমরা আফগানিস্তানে আমাদের কার্যক্রম স্থগিত করেছি। একই সঙ্গে আমরা আমাদের অভ্যন্তরীণ নীতি এবং পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা ও মূল্যায়ন করছি।

Manual3 Ad Code

‘আন্তর্জাতিক সম্প্রদায় এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে আমরা আলোচনা অব্যাহত রাখব। অংশীদারদের নিয়ে এমন উপায় খুঁজছি যেন আমরা আফগানিস্তানের জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখতে পারি’, যোগ করেন ওই মুখপাত্র।

২০০২ সাল থেকে ওয়াশিংটনভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানটি আফগানিস্তানের পুনর্গঠন ও উন্নয়নে ৫.৩ বিলিয়ন ডলারের বেশি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

Manual1 Ad Code

গত শুক্রবার কাবুলে থাকা বিশ্বব্যাংকের কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের আফগানিস্তান থেকে নিরাপদে পাকিস্তানে সরিয়ে নেওয়া হয়।

Manual8 Ad Code

১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়।  দেশের অধিকাংশ এলাকাই এখন সশস্ত্র গোষ্ঠীটির দখলে। এখন তারা আফগানিস্তানের ক্ষমতা বুঝে নেওয়ার অপেক্ষায় রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!