স্ত্রীর পরকীয়া প্রেমিককে খুন করলেন স্বামী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি

স্ত্রীর পরকীয়া প্রেমিককে খুন করলেন স্বামী

  • বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

Manual8 Ad Code

নিউজ ডেস্ক:-মুন্সীগঞ্জের গজারিয়ার নয়াকান্দি গ্রামে পরকীয়া প্রেমিককে খুন করে থানায় গিয়ে স্বামী আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার বিকাল ৪টায় এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম স্বপন (৩৫)। স্বপনের সঙ্গে আরিফের স্ত্রীর পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরেই পরিকল্পিতভাবে খুন করে আরিফ (২৫)। কুপিয়ে হত্যা করে গজারিয়া থানায় এসে আত্মসমর্পণ করে। এ সময় উত্তেজিত জনতার হাত থেকে আরিফকে রক্ষা করেন এসআই কামরুল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার ভবেরচর বাজার থেকে বাড়ি ফিরছিলেন মো. স্বপন মিয়া। ওতপেতে থাকা আরিফ ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দির নয়াকান্দি গ্রামসংলগ্ন ব্রিজের ঢালে স্বপন পৌঁছামাত্র ধারালো চাপাতি দিয়ে স্বপন মিয়ার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্বপন মিয়ার মৃত্যু নিশ্চিত করে দৌড়ে গিয়ে ঘাতক আরিফ হোসেন থানায় আত্মসমর্পণ করেন। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছে।

Manual2 Ad Code

গজারিয়া থানার ওসি মো. রইছ উদ্দিন জানান, সংবাদ পেয়ে গজারিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার সঙ্গে জড়িত আসামি আরিফ নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!