কমলগঞ্জে আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন

কমলগঞ্জে আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে আলোচনা সভা ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় কলেজ সম্মেলন কক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

কলেজ অধ্যক্ষ মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো.রফিকুর রহমান। গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল। প্রভাষক সেলিম আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মণিপুরী সমাজ কল্যান পষিদের সাধারণ সম্পাদক কমলা কান্ত সিংহ, ইউপি সদস্য রুপেন্দ্র কুমার সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ ওয়াহিদ রুলু, সাবেক পৌর কাউন্সিলর রাসেল মতলিব তরফদার, মাওলানা এনাম উদ্দিন, শিক্ষক মো. মোশাহিদ আলী, মাওলানা মো.আব্দুল করিম, কামরুল ইসলাম, মো. আবু সুফিয়ান সুফি, দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী রাহেলা আক্তার, মিনারা বেগম, সুপ্তি মনি দেবী প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে মিলাদ মাহফিল আয়োজক কমিটির সভাপতি প্রভাষক রাবেয়া খাতুন, সাংবাদিক সালাহ্উদ্দিন শুভসহ কলেজের বিভিন্ন বিভাগের শির্ক্ষাথীরা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

অনুষ্ঠানে কেরাত, হামদ-নাত, গজল ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগী দ্বাদশ শ্রেনীর ছাত্রী সুমাইয়া আফরিন তাহমিনা ও সাদিকুন নাহার নুরী,পারভীন আক্তার, নিপা আক্তারও মুজিবুন রহমান মীমদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়াও এইচএসসি পরীক্ষার্থীদের ক্রেস্ট ও বই প্রদান করেন।

Manual5 Ad Code

মিলাদ মাহফিল শেষে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা ও দেশের শান্তি, সমৃদ্ধি কামনা করে দোয়া কামনা করা হয়।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!