জুড়ীতে ভূয়া এসআই আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

জুড়ীতে ভূয়া এসআই আটক

  • বুধবার, ১৫ জুলাই, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, জুড়ী ::

জুড়ীতে এক ভূয়া এসআইকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। বুধবার ১৫ জুলাই বেলা ২টায় উপজেলার পুর্বজুড়ী ইউনিয়নের জামকান্দি গ্রামে তাকে আটক করা হয়। আটককৃত সুহেল মিয়া (২৫) পার্শ্ববর্তী বড়লেখা পৌরসভার ৪নং ওয়ার্ডের তেলিগুল গ্রামের মৃত মাহমুদ আলীর পুত্র।

Manual3 Ad Code

জানা যায়, পেশায় গরু চোর সুহেল প্রায়ই এ এলাকায় এসে নিজেকে এসআই পরিচয় দিয়ে মানুষকে বিভিন্ন হুমকি দিয়ে টাকা আদায়, ইয়াবা মামলায় ফাসানো সহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ভয় ভীতি প্রদর্শন করতো। সপ্তাহ খানেক আগে এসআই পরিচয়ে চাঁদা দাবি করার পর আজ জনতার হাতে আটক হয়।

সে জুড়ী-বড়লেখার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে গরু এনে দেশে বিক্রি করতো। মাঝে মধ্যে মানুষকে বড়লেখা থানার এসআই পরিচয় দিয়ে চাঁদা দাবি করতো। প্রায় সপ্তাহ খানেক আগে জুড়ী উপজেলার জামকান্দি গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র সামছুল ইসলাম (৩২)কে ফোনে এসআই পরিচয়ে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাকে ইয়াবা মামলা দিয়ে বড়লেখা থানায় মামলা করার হুমকি দেয়।

Manual5 Ad Code

বুধবার সেই ভূয়া এসআই ৩ জন সঙ্গীকে নিয়ে জামকান্দি এলাকা দিয়ে ভারত থেকে গরু পাচারের জন্য আসে। তার সঙ্গীদের ভারতে পাটিয়ে সে ওই এলাকায় অপেক্ষা করতে থাকে। এ নিয়ে এলাকাবাসীর সন্দেহ হলে তার গাড়ী সহ তাকে আটক করে পুলিশে খবর দেয়। উপস্থিত জনতার কাছে সে ভূয়া এসআই বলে স্বীকার করে।

Manual4 Ad Code

পূর্ব জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ বলেন, সে মূলত ইয়াবা ব্যবসায়ী ও গরু চোর। তবে মাঝে মধ্যে বড়লেখা থানার এসআই পরিচয়ে মানুষকে হুমকি দিয়ে টাকা দাবি করতো। এলাকাবাসী তাকে আটক করে ইউনিয়ন অফিসে নিয়ে আসলে আমরা পুলিশ খবর দিয়ে তাকে থানায় দেই।

Manual7 Ad Code

জুড়ী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার নামে মামলা করার প্রস্তুতি চলছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!