হাকালুকি হাওরে বিগত বছরের চেয়ে অতিথি পাখির সংখ্যা কমেছে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি

হাকালুকি হাওরে বিগত বছরের চেয়ে অতিথি পাখির সংখ্যা কমেছে

  • শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::

হাকালুকি হাওরে চলতি বছর পাখির সংখ্যা কমেছে বলে জানিয়েছেন হাওরে পাখি শুমারি করতে আসা বার্ড ক্লাবের সদস্যরা। গত ১৬ ও ১৭ ফেব্রুয়ারি হাকালুকি হাওরে অনুষ্ঠিত দু’দিনের পাখিশুমারি।

Manual3 Ad Code

শুমারিতে অংশ নিতে আসা বার্ডক্লাবের সদস্যরা এবার পাখির সঠিক কোন পরিসংখ্যান দেননি। বিগত দিনে শুমারি শেষে মোবাইল ক্ষুদে বার্তায় পাখির পরিসংখ্যান দিলেও এবার তারা কোন তথ্য দিতে রাজি হননি।

সর্বশেষ ২০২১ সালে শুমারি অনুযায়ি হাকালুকি হাওরে ৪৫ প্রজাতির মোট ২৪ হাজার ৫৫১টি জলচর পাখি দেখা গেছে।

পাখি বিশেষজ্ঞ ইনাম আল হকের নেতৃত্বে প্রতিবারের মত এবারও পাখি শুমারি পরিচালনা করা হয়। শুমারিতে অংশ নেন বার্ড ক্লাবের সদস্য অণু তারেক, শফিকুর রহমান, আইইউসিএন ও বার্ড ক্লাবের সদস্য জেনিফার আজমেরি, সাকিব আহমেদ। বনবিভাগের সুফল প্রকল্পের অর্থায়নে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ প্রতিষ্ঠান (আইইউসিএন) এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন (পিওজেএফ) যৌথ উদ্যোগে এবারের শুমারির আয়োজন করা হয়। সহযোগিতায় ছিল বাংলাদেশ বার্ড ক্লাব (বিবিসি)।

১৬ ফেব্রুয়ারি সকাল থেকে ৬ সদস্যের দুটি দল দুটি ভাগে বিভক্ত হয়ে হাওরের ছোট-বড় ৪৫টি বিলে শুমারি কাজ শুরু করেন। ১৭ ফেব্রুয়ারিও সকাল থেকে বিকেল পর্যন্ত শুমারির কাজ চালানো হয়।
পাখি বিশেষজ্ঞ ও বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হক বলেন, শুমারির কাজ শেষ করেছি। শুমারি শেষে পাখির তথ্য আমরা আইইউসিএন এর কাছে জমা দিয়েছি। পাখির তথ্যর বিষয়ে জানতে হলে আইইউসিএন ও বনবিভাগের সাথে যোগাযোগ করতে হবে।

শুমারিকালে হাওরের ৪৫টি বিলে বিগত বছরের চেয়েও অনেক কম পাখি দেখা গেছে বলে জানান ইনাম আল হক। তিনি বলেন, চকিয়া বিলে সর্বোচ্চ ৫ হাজার ৬০০টি শামুকখোল পাখির দেখা মিলেছে। এর আগে সর্বোচ্চ তিন হাজার শামুকখোল পাখি এই বিলে দেখা গিয়েছিল।

Manual2 Ad Code

শুমারির প্রথমদিনে হাকালুকির তেকোনা, হাওরখাল, মেদা, বায়া, গজুয়া, আরামডিঙ্গা, কালাপানি, রঞ্চি, গোয়ালজুর, মালাম, ফুয়ালা, পলোভাঙ্গা, হাওরখাল, কৈয়েরকোনা, মইয়াজুরি, জল্লা, কুকুরডোবা, বালিজুরি, বালিকুরি, মাইসলা, গরসিকোনা, চউলা, পদ্যা, কাটুয়া, দুধাই বিলে। দ্বিতীয় দিন ১৭ ফেব্রুয়ারি হাকালুকির গৌড়কুড়ি, চকিয়া, উজানতরুল, ফুট, হাওয়াবন্যা, হিঙ্গাইজুর, নাগোয়া, লোরিবাই, তল্লার, কাংলি, কুরি, চেনাউরা, পিংলা, পড়তি, আগদার, চাতলা, নামাতরুল, নাগোয়া, ধলিয়া, মাইসলার-ডাক, দিঘর, চান্দারসহ হাওরের ৪৫ টি বিলে পাখিশুমারি চলে।

Manual8 Ad Code

পাখির সংখ্যা কমে যাওয়ার কারণ সম্পর্কে পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক বলেন, হাওরের অনেক বিলে এখন পানি অনেকটা কমে গেছে, তাই পাখির সংখ্যাও কমেছে। কারণ পলি মাটি জমে হাওরের জমি প্রতিনিয়ত উচুঁ হচ্ছে। তাছাড়া এবার শুমারি করতে কিছুটা দেরি হয়েছে। দেরিতে শুমারি হওয়ায় পাখির সংখ্যা কমারও একটি কারণ।

Manual4 Ad Code

তিনি আরও বলেন, শীত মৌসুমে দুর্বৃত্তরা হাওরে বিষটোপ দিয়ে পাখি নিধন করতো। বিষটোপের কারণে স্বাভাবিকের চেয়ে তিন-চার গুণ বেশি পাখি মারা যায়। পাখিরা তাদের জীবন বিপন্ন মনে করলে আর ওই হাওরে ভিড় করে না। পাখি শিকারিদের অবাধ নিধনযজ্ঞে হাওরে বিভিন্ন প্রজাতির পাখি হুমকির মুখে আছে। পাখির সংখ্যা বাড়াতে হলে বিষটোপে শিকার বন্ধ করতে হবে এবং নিরাপদ অভয়াশ্রম করে তা সংরক্ষণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!