১৯৩ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি

১৯৩ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

  • শনিবার, ১২ মার্চ, ২০২২

Manual8 Ad Code

নিউজ ডেস্ক:যুদ্ধবিমার আওতায় ইউক্রেনের অলভিয়া বন্দরে পরিত্যক্ত ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের ক্ষতিপূরণ চেয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। রাষ্ট্রীয় মালিকানাধীন আরেক প্রতিষ্ঠান সাধারণ বিমা করপোরেশনের কাছে ২ কোটি ২৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়ে সম্প্রতি চিঠি দিয়েছে এ সংস্থাটি।

Manual6 Ad Code

স্থানীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ১৯৩ কোটি ৩২ লাখ টাকা (প্রতি ডলার ৮৬ টাকা হিসাবে)। বিএসসির সঙ্গে চুক্তি অনুযায়ী বাংলাদেশের সাধারণ বিমা করপোরেশন এবং লন্ডনভিত্তিক বিজলে ইন্স্যুরেন্স যৌথভাবে ওই টাকা পরিশোধ করার কথা। রাশিয়া ইউক্রেন যুদ্ধে জাহাজটিতে গোলাবর্ষণ করা হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো এসব তথ্য জানিয়েছে।

সাধারণ বিমার কাছে ক্ষতিপূরণ চেয়ে চিঠি দেওয়ার বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর সুমন মাহমুদ সাব্বির। তিনি বলেন, নিয়ম মেনেই যথাসময়ে বিমার টাকা দাবি করা হয়েছে। তিনি এর বেশি কোনো মন্তব্য করতে রাজি হননি।

সূত্র জানায়, নিয়ম অনুযায়ী, বিজলে ইন্স্যুরেন্স ও সাধারণ বিমা করপোরেশন ক্ষতিপূরণের টাকা পরিশোধ করবে। তবে ক্ষতিপূরণ কত হবে তা নির্ধারিত হবে সালিশির মাধ্যমে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ওই জাহাজে কোনো আন্তর্জাতিক ক্লাস সোসাইটির সার্র্ভেয়ার গিয়ে ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারবেন না। এ কারণে ক্ষতিপূরণের টাকা পেতে সময় লাগতে পারে বলে ধারণা করছেন সংস্থাটির কর্মকর্তারা। জাহাজটি ২০১৮ সালে বিএসসির বহরে যুক্ত হয়।

Manual3 Ad Code

তখন এটির নির্মাণ ব্যয় পড়েছিল ২৫ দশমিক ৩০ মিলিয়ন ডলার; যা বাংলাদেশের মুদ্রায় ২১৫ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা দরে)। এদিকে বাংলার সমৃদ্ধি আক্রান্ত হওয়ার ঘটনায় একজন যুগ্মসচিবের নেতৃত্বে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহণ মন্ত্রণালয়। ওই কমিটিতে জাহাজ আক্রান্ত হওয়ার কারণ খতিয়ে দেখতে বলা হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!