বিয়েতে ৫ লিটার সয়াবিন তেল উপহার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি

বিয়েতে ৫ লিটার সয়াবিন তেল উপহার

  • রবিবার, ১৩ মার্চ, ২০২২

Manual6 Ad Code

নিউজ ডেস্ক:বিয়ের অনুষ্ঠানে বৌভাতে গিয়ে মানুষ কতকিছু উপহার দেন! উপহারের তালিকায় সাধারণত থাকে শোপিস, শাড়ি, অলঙ্কার, নগদ টাকা কিংবা বই উপহার। তাইবলে সয়াবিন তেল! এমনই এক মজার কাণ্ড ঘটেছে সাংবাদিক সোহরাব শান্তের ছোট ভাইয়ের বিয়েতে।

Manual6 Ad Code

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মো. মোস্তফা আলম সোহাগের বিয়ের অনুষ্ঠানের বৌভাতে ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল উপহার দিয়েছেন মুরাদ মৃধা নামে এক ব্যক্তি।মুরাদ মৃধা একটি জাতীয় দৈনিকের নাসিরনগর উপজেলা প্রতিনিধি। তার বাড়ি উপজেলার সদরে।অভিনব উপহারের বিষয়ে সাংবাদিক মুরাদ মৃধা জানান, দেশে যে হারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি পেয়েছে, তাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।

Manual6 Ad Code

উপহার হিসেবে সয়াবিন তেল দেওয়াটা আমার কাছে প্রাসঙ্গিক বলে মনে হয়েছে। এ ছাড়া তেলের দাম বৃদ্ধির একটি মৌন প্রতিবাদ এটি।এদিকে সয়াবিন তেল উপহারের বিষয়টিকে সচেতন মহল প্রাসঙ্গিক ও ইঙ্গিতবহ হিসেবে দেখছেন।

Manual4 Ad Code

এ বিষয়ে উপস্থিত বরের বড় ভাই সাংবাদিক সোহরাব শান্ত জানান, আমাদের পারিবারিক কোনো অনুষ্ঠানে উপহার নেওয়া হয় না। তবে মুরাদ ভাইয়ের তেল উপহার দেওয়ার বিষয়টি বেশ চমকপ্রদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!