কুলাউড়ায় ৩ সন্তানের জননীকে অমানবিক নির্যাতনের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন

কুলাউড়ায় ৩ সন্তানের জননীকে অমানবিক নির্যাতনের অভিযোগ

  • রবিবার, ১০ এপ্রিল, ২০২২

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে ৩ সন্তানের জননীকে অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় গৃহবধু লাভলী খানম রিয়া ০৯ এপ্রিল শনিবার কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেন।

Manual6 Ad Code

থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, ১০ বছর আগে কর্মধা উইনয়নের হেসনাবাদ গ্রামের সোহাগ মিয়ার ছেলে শাহিন মিয়ার সাথে লাভলী খানম রিয়ার বিয়ে হয়। তাদের ৩ কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে কারণে অকারণে শাহীন মিয়া স্ত্রী লাভলী খানম রিয়াকে নির্যাতন করতেন। কিন্তু তিনি সন্তানের কথা বিবেচনা করে নির্যাতন মুখ বুঝে সহ্য করতেন। প্রায় ৩ বছর আগে মারপিট করে ৩ সন্তানসহ বাড়ি থেকে বের করে দেন। নিরুপায় হয়ে একই গ্রামে গৃহবধু রিয়া মামা শ্বশুড়ের বাড়িতে আশ্রয় নেন। সেখানে ৩ সন্তান নিয়ে বসবাস করছেন।

Manual6 Ad Code

এদিকে শাহিন মিয়া প্রথম স্ত্রী রিয়ার কোন প্রকার অনুমতি ছাড়া ২য় বিয়ে করে স্থানীয় রবিরবাজারে ২য় স্ত্রী নিয়ে বসবাস করেন।

Manual8 Ad Code

গৃহবধু রিয়া ৩ সন্তান নিয়ে মামা শ্বশুড়ের বাড়িতে থেকে স্থানীয় ফানাই নদী থেকে বালু উত্তোলন করে তা বিক্রি করে সন্তানদের নিয়ে মানবেতর জীবন যাপ করছেন। এমতাবস্থায় শাহিন মিয়া শনিবার ০৯ এপ্রিল সকালে এসে গৃহবধু রিয়ার কাছে ২০ হাজার টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকার করলে তাকে মারপিট করতে থাকে। অমানবিক নির্যাতনকালে গৃহবধুর রিয়ার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে শাহিন মিয়া চলে যায়। স্থানীয় লোকজন গৃহবধুকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, লিখিত অভিযোগ পেয়েছি। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।##

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!