বৃক্ষরোপণ অভিযান সফলে শিক্ষার্থীদের কাজ করতে হবে- পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি

বৃক্ষরোপণ অভিযান সফলে শিক্ষার্থীদের কাজ করতে হবে- পরিবেশমন্ত্রী

  • শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

Manual5 Ad Code

এইবেলা, ঢাকা :: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, সরকারের উদ্যোগে দেশব্যাপী পরিচালিত বৃক্ষরোপণ অভিযান সফল করতে শিক্ষার্থীদের জোরালো ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, আগামী জুন মাসে বৃক্ষরোপণ অভিযান বাস্তবায়ন করা হবে। এ কার্যক্রমে সকল শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি ছাত্রছাত্রীরা আরও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলে সরকারের এ উদ্যোগ সফল হবে, দেশের পরিবেশ উন্নত হবে।

Manual3 Ad Code

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শুক্রবার, ২২ এপ্রিল সরকারি তিতুমীর কলেজে সিলেট বিভাগ ছাত্রকল্যাণ সমিতি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে দিনরাত কাজ করে চলেছেন। সরকারের সাথে শিক্ষার্থীদেরও দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। এজন্য প্রথমেই নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, নিজেদের যোগ্য করে তুলতে হবে। নিয়মিত পড়াশোনা করতে হবে, পাশাপাশি নিজ নিজ এলাকায় শিক্ষা বিস্তারে কাজ করতে হবে।

Manual5 Ad Code

জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি, তিতুমীর কলেজ শাখার সভাপতি ফরহাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কলেজের অধ্যক্ষ প্রফেসর তালাত সুলতানা প্রমুখ।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!