আত্রাইয়ে জুয়াড়িসহ গ্রেপ্তার ১১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি

আত্রাইয়ে জুয়াড়িসহ গ্রেপ্তার ১১

  • সোমবার, ২৩ মে, ২০২২

Manual4 Ad Code

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

Manual4 Ad Code

নওগাঁর আত্রাই থানাপুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ৭জন জুয়াড়িসহ ৪জনকে গ্রেপ্তার করেছে। রবিবার
সন্ধ্যায় এবং সোমবার সকালে পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

Manual7 Ad Code

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, শুক্রবার সন্ধায় মাদক বিরোধী অভিযান চলাকালে উপজেলার ভর মাধাইমুড়ি এলাকা থেকে ৭ জুয়াড়িকে জুয়াড় আসর থেকে আটক করা হয়। আটককালে তাদের নিকট থেকে ৫হাজার চার শত ত্রিশ টাকাসহ জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

আটককৃতরা হলো উপজেলার ভর মাধাইমুড়ি গ্রামের মৃত করিম প্রামানিকের ছেলে সাজ্জাদ হোসেন (৪২), একই গ্রামের মুসলেম উদ্দিনের ছেলে আতিকুর রহমান (৪৩), মৃত. শহিদুল ইসলামের ছেলে আইয়ুব আলী (৩৬), মৃত. ইয়াকুব আলীর ছেলে সাজ্জাদ হোসেন (৪৫), মৃত. জাহের আলীর ছেলে দুলু তরফদার (৮৫), মৃত.
কেফায়েত উল্লার ছেলে বায়েজিদ (৪০), মমতাজ মন্ডলের ছেলে সাগর মন্ডল (৩৫)।

অন্যান্য মামলার আসামিরা হলো, উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্ধাইখাড়া মৃধাপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে নজরুল ইসলাম ওরফে নজু (৬৫), উপজেলার মনিয়ারী ইউনিয়নের মারিয়া বড় পুকুরিয়া গ্রামের আমির মীরের ছেলে বাচ্চু মীর (২৫), আহসানগঞ্জ ইউনিয়নের কাঁশোপাড়া গ্রামের মোজাহার আলী দেওয়াানের ছেলে শুকবর আলী দেওয়ান (৩০) ও মৃত কায়েস আলীর ছেলে আবু তালেব
দেওয়ান (৫০)।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আত্রাই থানায় মামলা দায়ের করা হয়েছে। এবং সোমবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!