পাচারকালে আটক ৬০ পানকৌড়ির বাচ্চা অবমুক্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

 পাচারকালে আটক ৬০ পানকৌড়ির বাচ্চা অবমুক্ত

  • বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual1 Ad Code

বড়লেখায় হাকালুকি হাওরপাড়ের অতিথি পাখির অভয়াশ্রম থেকে পাচারকালে স্থানীয় জনতার সহায়তায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের কর্মকর্তা ৬০টি পানকৌড়ির বাচ্চা উদ্ধার করেছেন। এসময় পাচারকারীরা পালিয়ে গেলেও তাদের একটি নৌকা জব্দ করা হয়। পরে ইউএনও’র নির্দেশে অতিথি পাখির অভয়াশ্রম ‘হাল্লা পাখিবাড়ি’তেই পানকৌড়ির বাচ্চাগুলো অবমুক্ত করা হয়েছে।

Manual6 Ad Code

জানা গেছে, বুধবার হাকালুকি হাওরপাড়ের পাখির অভয়াশ্রম ‘হাল্লা পাখিবাড়ি’ থেকে অসাধু ব্যক্তিরা ব্যাপক সংখ্যক পানকৌড়ির বাচ্চা ধরে খাচায় সংরক্ষণ করে। পরে পাচারাকরীরা এগুলো বিক্রির জন্য নৌকায় করে স্থানীয় কানুনগোবাজারে যাচ্ছিল। লোকজন বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। স্থানীয় লোকজনের সহযোগিতায় বনপ্রাণী সংরক্ষণ বিভাগের স্থানীয় কর্মকর্তা অভিযান চালিয়ে পাখি ভর্তি দুইটি খাচা থেকে ৬০টি পানকৌড়ির বাচ্চা উদ্ধার ও শিকারিদের একটি নৌকা জব্দ করেন। উদ্ধারের পর এগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান। সেখানে ‘পাখি বাড়ির’ মালিক শাহরিয়ার আহমদ স্বপনের কাছে অবমুক্তের জন্য পানকৌড়ির বাচ্চাগুলো হস্তান্তর করা হয়। এসময় ইউএনও মো. শামীম আল ইমরান, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস, হাকালুকি বিট কর্মকর্তা তপন চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন। পরে রাত ৯টার দিকে হাকালুকি বিটের কর্মকর্তার উপস্থিতিতে পাখিবাড়িতে পানকৌড়ির বাচ্চাগুলো অবমুক্ত করা হয়।

Manual1 Ad Code

ইউএনও মো. শামীম আল ইমরান জানান, ‘আইন অনুযায়ী যে কোন পাখি ধরা, শিকার এবং আবদ্ধ রাখা দণ্ডনীয় অপরাধ। শিকারিরা ‘পাখি বাড়ি’ থেকে পানকৌড়ির বাচ্চাগুলো ধরে নিয়ে যাচ্ছিল। স্থানীয়ভাবে খবর পেয়ে তাৎক্ষণিক হাকালুকি বিটের কর্মকর্তাকে জানালে তিনি এগুলো উদ্ধারে অভিযান চালান। এসময় শিকারিরা অভিযান দলকে দেখে নৌকা ও পাখি রেখে পালিয়ে যায়। পাখিবাড়ির মালিকের মাধ্যমে রাতেই বাচ্চাগুলো সেখানে অবমুক্ত করা হয়েছে। স্থানীয়ভাবে শিকারিদের তথ্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হবে।’#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!