ঈদ যাত্রায় করোনা থেকে সাবধান হোন! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

ঈদ যাত্রায় করোনা থেকে সাবধান হোন!

  • শনিবার, ৯ জুলাই, ২০২২

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

নিকোলাস বিশ্বাস :: করোনার প্রকোপ আবার হুহু করে বাড়ছে। গত ২৪ ঘন্টায় মোট ১০,৮২২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ১,৭৯০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে যার শতকরা হার ১৭। গত এক সপ্তাহে মোট ১,৯৫,৪৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২৯,২৯০ জনের দেহে করোনা শনাক্ত হয় যার শতকরা হার হল ১৫। গত একমাসে করোনা শনাক্তের শতকরা হার হল ১১। বর্তমান হাল দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক করোনা শনাক্তের হার পর্যবেক্ষণ করলে স্পষ্টতঃ প্রতীয়মান হচ্ছে যে, করনার ভয়াল রূপ আবার দেখতে যাচ্ছি যদি এখনই আমরা সবাই সাবধান না হই।

করনা প্রতিরোধ একক কোন বিষয় নয়। এর সাথে লড়তে হলে সামগ্রিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের বর্তমান পরিবেশ-পরিস্থিতি পর্যবেক্ষণ করলে মনে হয় যে, করোনা আমাদের কিছুই করতে পারবে না। সমাজে সচেতনতার দারুণ অভাব পরিলক্ষিত হচ্ছে। আমাদের মাঝে Don’t Care একটা ভাব দেখা যাচ্ছে। আমাদের অনেকেরই ধারণা যে, করোনা আমাদের কিছুই করতে পারবে না কারণ আমরা করোনার টিকা নিয়েছি।

রাস্তা-ঘাট, হাট-বাজার, বাস-লঞ্চ-ট্রেন স্টেশন সর্বত্রই মানুষ অবাধে চলাচলা করছে। কিন্তু সিংহভাগ মানুষের মুখেই কোন মাস্ক নেই। এ ব্যাপারে আমরা কম-বেশী সবাই উদাসীন। এ পরিস্থিতি আমাদের ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে। সরকার, স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্যবিশেষজ্ঞগণ বরাবরের মতই স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে যাচ্ছেন কিন্তু আমরা তাতে মোটেও কর্ণপাত করছি না। বিষয়টি বড়ই দুঃশ্চিন্তার ও ভয়ানক।

আগামীকাল সারা মুসলিম জাহানে পবিত্র ঈদ-উল-আযহা পালিত হবে। বিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানগণ পবিত্র ঈদ উদযাপনের অংশ হিসেবে ঈদের জামাতে ও মসজিদে নামাজ আদায় এবং ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করবেন। এছাড়াও দলে দলে আনন্দ-স্ফর্তি করা, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবীদের বাসায় বেড়ানো সহ নানা ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এর মানে হল শত-শত, হাজার-হাজার মানুষ একত্রিত হবেন এবং ধর্মীয় আচারাদী পালন করবেন। তাই এ সময় যদি অসতর্কতাবশতঃ মাস্ক ব্যবহার করা না হয় তাহলে আমাদের বড় রকমের পরিণতি ঘটতে পারে।

Manual4 Ad Code

স্বাস্থ্যবিধি মেনে চলার একটা গুরুত্বপূর্ণ অংশ হল চোখ-মুখ-নাক যথাযথভাবে আবৃত করে রাখা। এজন্য মাস্ক ও চশমা ব্যবহার করা উচিত। করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য অন্ততঃপক্ষে নাক-মুখ ঢেকে রাখাটা খুবই জরুরী। এক্ষেত্রে আমরা ছোট-বড় সবাই মাস্ক ব্যবহার করতে পারি। বাজারে বিভিন্ন রকম মাস্ক পাওয়া যায়। কোনটি একবার ব্যবহার করে ফেলে দিতে হয়। আবার কোনটি একাধিকবার ব্যবহার করা যায় তবে এটি ব্যবহার করার পর সাবান দিয়ে ভালোভাবে ধূয়ে শুকিয়ে নিতে হবে। বাজারে প্রাপ্ত মাস্কগুলোর দাম মোটামুটি নাগালের মধ্যে। একটি মাস্কের অভাবে অবশ্যই আমরা স্বাস্থ্যঝুঁকিতে পড়তে চাই না। অতএব, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন এবং করোনাকে প্রতিহত করুন।

Manual8 Ad Code

আজ পর্যন্ত বাংলাদেশে মোট ১,৪৪,৭,৮০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে যার মধ্যে ১৯,৮৬,৪৯০ জনের করোনা শনাক্ত হয়। এক্ষেত্রে শতকরা শনাক্তের হার ১৪। উল্লেখ্য যে, এ যাবৎ বাংলাদেশে মোট ২৯,১৮৮ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। করোনার এই ৪র্থ ঢেউয়ে মহান সৃষ্টিকর্তা দুনিয়ার সবাইকে নিরাপদে রাখুন- এই প্রার্থনা করি।।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!