কুলাউড়ার ভুকশিমইল ইউনিয়ন- দু’টি প্রকল্পের কাজ নিয়ে জনমনে অসন্তোষ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা

কুলাউড়ার ভুকশিমইল ইউনিয়ন- দু’টি প্রকল্পের কাজ নিয়ে জনমনে অসন্তোষ

  • বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে দু’টি প্রকল্প নিয়ে স্থানীয় লোকজনের মাঝে অসন্তোষ বিরাজ করছে। একটি প্রকল্পের কাজ হয়নি এবং অন্য প্রকল্পের সিংহভাগ টাকা আত্মসাতের অভিযোগ প্রকল্প চেয়ারম্যানের বিরুদ্ধে।

Manual6 Ad Code

ভুকশিমইল ইউনিয়নের ৫নং ওয়ার্ড কাইরচক গ্রামের বাসিন্দারা জানান, ভুকশিমইল দারুল উলুম মাদরাসা সংলগ্ন রাস্তায় মাঠি ভরাটের জন্য কাবিটা প্রকল্পের আওতায় নগদ দেড় লক্ষ টাকা বরাদ্ধ দেয়া হয়। কিন্তু প্রকল্প চেয়ারম্যান ৫ নং ওয়ার্ডের মেম্বার খসরুজ্জামান খসরু মাত্র ৬০ হাজার টাকার মাটি ফেলে বাকি টাকা আত্মসাৎ করেন।

Manual2 Ad Code

এদিকে একই ওয়ার্ডে কাইরচক সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বিজ্রের দুপাশে মাঠি ভরাটের জন্য কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার টিআর প্রকল্প থেকে ৫টন চাল বরাদ্ধ করেন। কিন্তু সেই প্রকল্পে কোন কাজই হয়নি বলে গ্রামবাসী জানান।

স্থানীয় বাসিন্দা ও ঠিকাদার সামছুল ইসলাম জানান, মেম্বার খসরুজ্জামান খসরুভুকশিমইল দারুল উলুম মাদারাসার নিকট রাস্তার মাটি ভরাটের জন্য আমাকে বললে আমি এক লাখ টাকা দাবি করি। তিনি আমাকে ৪৫ হাজার টাকা দেবার কথা বললে আমি কাজ করতে রাজি হই নি। অপর দিকে কাইরচাক সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ব্রিজের মাটি ভরাটের জন্য আমি এক লাখ বিশ হাজার টাকা দাবি করি। কিন্তু মেম্বার ৫০ হাজার টাকা দেবার কথা বলেন। ফলে আমি কাজ করতে রাজি হই নি।

ভুকশিশইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন জানান, ইউনিয়নে কোন উন্নয়নমুলক কাজ না করে মেম্বার চেয়ারম্যান লুটপাটে ব্যস্ত।

এব্যাপারে ৫ নং ওয়ার্ডের মেম্বার খসরুজ্জামানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বাড়িতে গিয়ে সাথে দেখা করার কথা বলেন। তিনি প্রকল্পের কাজ সঠিক করেছেন বলে দাবি করেন।

Manual1 Ad Code

ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির জানান, কাইরচক সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বিজ্রের মাটি ভরাট কাজের জন্য টিআর প্রকল্পের ৫টন চাল বরাদ্ধ করা হয়। বন্যার কারণে সেই প্রকল্পের কাজ করা সম্ভব হয়নি। টাকা চেয়ারম্যানের নিকট আছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!