শ্রীমঙ্গলে শিক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

শ্রীমঙ্গলে শিক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

  • শনিবার, ২০ আগস্ট, ২০২২

Manual4 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০ শ্রেণীর ছাত্র শওকত বখত ইফতি এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সহপাটি শিক্ষার্থীরা। শনিবার (২০ আগস্ট) দুপুরে কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাব প্রাঙ্গণে দি বাডস্ রেসিডিনয়্যিাল মডেল স্কুল এন্ড কলেজের ছাত্রবৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

এসময় মানববন্ধনে বক্তব্য দেন নির্যাতনের শিকার দি বাডস্ রেসিডিনয়্যিাল মডেল স্কুল এন্ড কলেজের ১০ শ্রেণীর শিক্ষার্থী শওকত বখত ইফতির মা শিরীন বেগম।

মাববন্ধনে শিরীন বেগম জানান, একই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র তাসফির সাথে তার ছেলে ঝগড়া বিবাদ সৃষ্টি হলে স্কুলের শিক্ষক-শিক্ষিকাগণ তাদের মধ্যে ঘটনাটি মিটমাট করে দেন।

পরে টিফিনের সময় তার ছেলে খাবারের জন্য সরকারী কলেজের গেইটে পৌছা মাত্র সাবেক ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন রাহিতসহ কয়েজন তার ছেলেক প্রাণে হত্যার উদ্দেশ্যে আক্রমন করে এলোপাতাড়ি মারপিঠ করে জখম করে। এতে আমার ছেলের কানের পর্দা ফেটে যায়।

Manual6 Ad Code

এ সময় হামলাকারীরা তার প্যান্টের পকেট থেকে ১২শত কাটা নিয়ে যায়। পরে সহপাটি শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কপপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করলেও পরে তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

Manual1 Ad Code

ওই ঘটনায় একই দিন রাতে শিরীন আক্তার দেলোয়ার হোসেন রাহিত (৪২), আব্দুল মোতলিব আকিব (পাপ্পু) (২৬) পাবেল মিয়া (২৬)সহ আরো ২/৩জনকে অজ্ঞাতনামা আসামী করে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন।

জানাযায়, এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ওই দিন সন্ধায় কলেজ রোড থেকে মামনায় এজাহারভূক্ত ২নং আসামী শ্যামলী আবাসিক এলাকার বানিন্দা আব্দুল বারিকের পুত্র আব্দুল মোতলিব আকিব (পাপ্পু) গ্রেফতার করে পুলিশ।

এব্যাপারে সাবেক ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন রাহিত জানান, তার রাজনৈতিক অবস্থান ঘায়েল করার জন্য তার বিরুদ্ধে এভাবে মিথ্যা অপবাদ দিয়ে মামলা ও নির্যাতনের অভিযোগ করা হচ্ছে। বরং ইফতি একটি বখাটে ছেলে হিসাবে সর্বত্র প্রমান আছে। তিনিসহ যাদের নামে মামলা হয়েছে কেউই এ ঘটনার সাথে জড়িত না বলে জানান।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!