ছাতকে বিতর্কিত প্রধান শিক্ষক মো. আবু হেনা সাময়িক বরখাস্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

ছাতকে বিতর্কিত প্রধান শিক্ষক মো. আবু হেনা সাময়িক বরখাস্ত

  • বুধবার, ৩০ জুলাই, ২০২৫

Manual1 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ::

সুনামগঞ্জের ছাতক উপজেলার পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হেনাকে আর্থিক অনিয়ম, দুর্নীতি, দায়িত্বে অবহেলা এবং নানা অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপজেলার লক্ষণসুম গ্রামের বাসিন্দা দীন মোহাম্মদ সাদিক অভিযোগের প্রেক্ষিতে গত ২৭ জুলাই তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

জানা যায়, মো. আবু হেনা তার কর্মজীবনে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে লুটপাট,অ‌নিয়ম দুনী‌তি প্রশ্নপত্র ফাঁস, নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাতসহ নানাবিধ অভিযোগের সম্মুখীন হয়েছেন।

Manual6 Ad Code

তার বিরুদ্ধে সর্বপ্রথম ২০০৭ সালে কালারুকা ইউনিয়নের হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির টেস্ট পরীক্ষায় গণিত ও ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। সে সময় তিনি ক্ষমা চেয়ে অন্যত্র বদলি হওয়ার মাধ্যমে রক্ষা পান। পরবর্তীতে তিনি আজমত আলী উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। সেখানেও অনিয়মের অভিযোগে এলাকাবাসীর সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এরপর মল্লিকপুর এস.সি.এস.ডি.পি উচ্চ বিদ্যালয়ে বদলি হন, কিন্তু সেখানেও নিয়োগ বাণিজ্যের অভিযোগ ওঠে। পরে একতা উচ্চ বিদ্যালয়ে থাকাকালীন আর্থিক অনিয়মের কারণে তৎকালীন ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেলের হাতে লাঞ্ছিত হন তিনি। সর্বশেষ, জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত থাকা অবস্থায় আবু হেনার বিরুদ্ধে টিউশন বাণিজ্য, বিদ্যালয়ের গাছ বিক্রি, ভুয়া এজেন্ট ও ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাত, জেলা পরিষদ ও স্থানীয় সাবেক সংসদ সদস্যের অনুদান আত্মসাৎসহ নানা অভিযোগ ওঠে। এসব অভিযোগের ভিত্তিতে গত ৫ ফেব্রুয়ারি উপজেলার লক্ষণসুম গ্রামের বাসিন্দা দীন মোহাম্মদ সাদিক উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পর গত ১০ ফেব্রুয়ারি ইউএনও মো. তরিকুল ইসলাম তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় আবু হেনাকে সাময়িক বরখাস্ত করা হয়।

Manual2 Ad Code

এদিকে, বরখাস্ত কার্যক্রম চলাকালীন আবু হেনা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির সঙ্গে অসদাচরণ করেন এবং সদস্যদের হুমকি দিয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করেছেন বলেও অভিযোগ উঠেছে। এসব ঘটনারও তদন্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দ্বীপন কুমার তালুকদারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এ বিষয়টি  বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম সরকার এঘটনার সত‌্যতা নিশ্চিত করে ব‌লে ২৭ জুলাই আবু হেনা সাময়িক বরখাস্ত করা হয়। ##

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!