বরমচাল কালামিয়া বাজার বণিক সমিতির সভাপতি টিপু, সম্পাদক রাজিব  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা

বরমচাল কালামিয়া বাজার বণিক সমিতির সভাপতি টিপু, সম্পাদক রাজিব 

  • শনিবার, ২০ আগস্ট, ২০২২

Manual5 Ad Code
স্টাফ রিপোর্টার :: কুলাউড়া উপজেলার বরমচাল কালামিয়া বাজার বণিক সমিতি নির্বাচনে সভাপতি পদে আনারস প্রতীকে ১১৫ ভোটে  নির্বাচিত হয়েছে খয়রুল আমিন চৌধুরী টিপু ও সাধারণ সম্পাদক পদে মমবাতি প্রতীকে ৬৭ ভোটে নির্বাচিত হয়েছে রাজিব আহমদ।
২০ আগস্ট শনিবার উৎসবমুখর পরিবেশ সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ১৩২ জন ভোটের মধ্যে ১৩১ ভোটার তাদের ভোটাধিকারের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য নেতা নির্বাচিত করেন।
সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী  মোঃ সিরাজুল ইসলাম (চশমা প্রতীকে ১৬ ভোট) সহ সভাপতিঃ মোঃ খালেদ আহমদ চৌধুরী (বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী) হন। সাধারন সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুব আলম সুমন (দেয়াল ঘড়ি প্রতীকে ৪৬ ভোট),  মোঃ রেজাউল করিম চৌঃ(ছাতা প্রতীকে ১৮ ভোট), সহঃ সাধারন সম্পাদকঃ শাহেদ মিয়া (বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী )। সাংগঠনিক সম্পাদক পদে (মাছ প্রতীকে   ৫৫ ভোটে বিজয়ী) রায়হান উদ্দিন তালুকদার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হামিদুল ইসলাম হাদী  (  টিবওয়েল প্রতীকে ৫১ ভোট), ও হাসান উদ্দিন (মই প্রতীকে ২৫ ভোট), কোষাধক্ষ্য (ডাব প্রতীকে ৬৬ ভোটে বিজয়ী) ইমরান আহমদ ইমন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুনাব আলী (মুরগা প্রতীকে ৬৫ ভোট ),  ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী মোঃ তাজুল ইসলাম আজাদ, প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী মোঃ জায়েদ আহমদ, দপ্তর সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী আশরাফ আহমদ ( বিনা প্রতিদ্বন্দ্বিতায় ), সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী আলাউদ্দিন। এবং ৩ টি শুন্য সদস্য পদে তিন জনকে মনোনীত করবেন নতুন কমিটির নেতৃবৃন্দ।
নির্বাচন পরিচালনা কমিটি আহবায়কের দায়িত্বে ছিলেন বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশেদ আহমদ খান (সুইট),
প্রিজাইডিং এর  দায়িত্বে ছিলেন জামিল আহমদ চৌধুরী, আবু  তাহির।
পোলিং এজেন্ট দায়িত্বে ছিলেন মোহাম্মদ মনসুর আলম চৌধুরী, রশিদুল আলম  চৌধুরী।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন বরমচাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি   আব্দুর রউফ চৌধুরী, ছয়ফুজ্জামান চৌধুরী,  সিরাজুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!