কুলাউড়ার হাজীপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক

কুলাউড়ার হাজীপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

  • রবিবার, ২৮ আগস্ট, ২০২২

Manual5 Ad Code

অনিয়ম দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াদুদ বখসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব করেছেন ইউনিয়নের ৭ জন মেম্বার। ২৮ আগস্ট রোববার মৌলভীবাজারের জেলা প্রশাসকের কাছে লিখিত অনাস্থা প্রস্তাব দেন এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

Manual5 Ad Code

মেম্বারদের এই অনাস্থা প্রস্তাবের অনুলিপি কুলাউড়া উপজেলা চেয়ারম্যান ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে দেয়া হয়েছে।

Manual8 Ad Code

লিখিত অভিযোগে মেম্বারগণ অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ক্ষমতা গ্রহণের পর থেকে অনেকটা বেপরোয়া হয়ে উঠেছেন। তিনি এলাকার সকলপ্রকার অনৈতিক ও অপরাধজনক কর্মকান্ডে সাথে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগেও সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজিসহ অসংখ্য অভিযোগ ছিলো এখনও আছে। মেম্বারদের সাথে কোনরকম সমন্বয় ও পরামর্শ ছাড়াই মনগড়া পরিষদ চালাচ্ছেন। মানুষের সাথে এবং ইউনিয়ন পরিষদের নির্বাচিত মেম্বারদের সাথে খারাপ আচরণ নিত্যনৈমিত্তিক ঘটনা। বিভিন্ন সনদ প্রদানে সরকার কর্তৃক নির্ধারিত ফি’র ছাড়াও প্রতি অতিরিক্ত টাকা আদায়, সরকারি সম্পদ আত্মসাৎ, বিভিন্ন প্রকল্পের কাজ না করিয়ে অর্থ উত্তোলন ও আত্মসাৎ, ইউনিয়ন পরিষদের আয়ের টাকা একাউন্টে জমা না করে নিজের পকেটে রেখে ব্যয় করেন। যার কোন হিসাব নিকাশ নেই। নিজের অপকর্ম নিয়ে যাতে মেম্বাররা কথা না বলে সেজন্য তিনি জনসম্মুখে মেম্বারদের সাথে অসদাচরণ ও গালিগালাজ করেন।

এমন অপকর্ম ও অনৈতিক আচরণের প্রতিবাদে গত ১৬ আগস্ট পরিষদের ৭জন মেম্বার এক সভার আয়োজন করে চেয়ারম্যান ওয়াদুদ বখসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গ্রহণ করেন। অনাস্থা প্রস্তাবকারী মেম্বারগণ হলেন- নুর আহমদ চৌধুরী বুলবুল, আব্দুল মুজিদ, সেলিনা আক্তার, মো. সাইস্তা মিয়া, আব্দুল মুনিম, মো. মোস্তাফিজুর রহমান ও সেলিনা আক্তার।

Manual2 Ad Code

এছাড়াও মেম্বারগণ চেয়ারম্যান ওয়াদুদ বখসের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সুস্পষ্ট ১১টি অভিযোগ করেছেন। তারা সেইসব অভিযোগের প্রেক্ষিতে চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মেম্বারদের অনাস্থা প্রস্তাব প্রসঙ্গে হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াদুদ বখস জানান, অভিযোগের বিষয়ে আমি কিছু জানি না। তাদের সাথে কোন ঝামেলা হয়নি। কেন আমার বিরুদ্ধে এসব অভিযোগ করছে তাও জানি না।

Manual7 Ad Code

মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের লিখিত অভিযোগ আমি গ্রহণ করেছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!