কুলাউড়ায় ডুবা থেকে কিশোরির লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ

কুলাউড়ায় ডুবা থেকে কিশোরির লাশ উদ্ধার

  • শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের একটি ডুবা থেকে শনিবার ১০ সেপ্টেম্বর বিকেলে দিলরুবা জান্নাত ফাহমিদা (১১) নামক এক কিশোরির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোরি কাজিরগাঁও গ্রামের আকমল মিয়ার মেয়ে।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, সকালে বাড়ি থেকে বেরিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর ফিরে না আসায় শুরু হয় খোঁজাখুজি। এক পর্যায়ে বাড়ির পেছনে একটি ডুবার মধ্যে ফাহমিদাকে মৃত অবস্থায় পায় তার পরিবারের লোকজন। বিষয়টি সাথে সাথে কুলাউড়া থানা পুলিশকে অবহিত করলে বিকেলে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক জানান, নিহত মেয়ের বাবা মা ঘটনাকে পরিকল্পিত হত্যাকান্ড বলায় ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

Manual4 Ad Code

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ফাহমিদার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Manual3 Ad Code

তিনি আরও জানান, ময়ানাতদন্ত প্রতিবেদন পেলে ঘটনার মূল কারণ জানা যাবে। এ ব্যাপাওে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!