কুলাউড়া- ব্রাহ্মণবাজার-শমসেরনগর সড়ক : খানাখন্দে যান চলাচলে দুর্ভোগ চরমে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ

কুলাউড়া- ব্রাহ্মণবাজার-শমসেরনগর সড়ক : খানাখন্দে যান চলাচলে দুর্ভোগ চরমে

  • সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ার ব্রাহ্মণবাজার- কমলগঞ্জের শমসেরনগর সড়কের ৩টি অংশের প্রায় ৬৫০ মিটার পিচঢালাই তুলে নতুন পাথর-বালুদিয়ে রাখা হয়েছে গত ডিসেম্বর থেকে। বৃষ্টিতে সড়কের ওই অংশগুলোতে ছোট বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে করে ওই সড়ক দিয়ে যানবাহন ও মানুষের চলাচলে দূর্ভোগ চরম আকার ধারণ করেছে ।

Manual5 Ad Code

সড়ক ও জনপথ (সওজ) মৌলভীবাজার কার্যালয় ও উক্ত কাজের কার্যাদেশের তথ্যমতে, কুলাউড়ার ব্রাহ্মণবাজার হতে শমসেরনগর হয়ে শ্রীমঙ্গল পর্যন্ত সড়কের ভাঙ্গা অংশের সংস্কার কাজের প্রকল্পের আওতায় ৩ হাজার মিটার আরসিসি ঢালাই ও ১৪শ মিটার বিটুমিনাস দিয়ে কাজ করা হবে। এছাড়াও ১৩ টি কালভার্ট ও একটি গার্ডার ব্রিজ নির্মাণ করা হবে। এ কাজটি সম্পাদনের দায়িত্ব পায় জামিল ইকবাল নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। গত বছরের ডিসম্বরে কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান।

Manual1 Ad Code

সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রাহ্মণবাজর-শমসেরনগর সড়কের কুলাউড়া অংশের টিলাগাঁও বাংলাটিলা এলাকার প্রায় ২শ মিটার, বাঘেরটিকি এলাকার ৩শ মিটার ও হাজীপুরের কুনিমোড়া এলাকার ১৫০ মিটার রাস্তার পুরাতন পিচঢালাই তুলে নতুন করে বালু-মাটি-পাথর দিয়ে রাখার হয়। এরপর এ রাস্তা দিয়ে চলাচলকারী ভারী যানবাহন ও পণ্যবোঝাই ট্রাক প্রায়ই দেবে যেতো। এ জন্য এ সড়কে যোগযোগ বিচ্ছিন্নের ঘটনা ঘটতো। চলতি বর্ষায় ওই অংশগুলোতে বালু-পাথর ওঠে অসংখ্য গর্তের সৃষ্টি হয়। এছাড়াও হাজীপুরের কটারকোনা বাজার থেকে প্রায় আধাকিলোমিটার সড়কে ভাঙাচোরা ও বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। গর্তে জমে থাকা কাঁদা পানিতে প্রতিনিয়ত বিড়ম্বনায় পড়তে হয় গাড়ি চালক ও যাত্রীদের।
এ সড়কে নিয়মিত চলাচলকারী বাস চালক মাসুক মিয়া ও সিএনজি অটোরিকাশা চালক এনামুল আলম জানান, শুধু সংস্কার কাজ অংশ নয়, পুরো সড়কে গর্ত ও ভাঙাচোরা সড়কে গাড়ির অনেক ক্ষতি হয়। প্রায় গাড়ির চাকা ও যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। প্রায় এক বছর ধরে সড়কের কাজ শুরু হয়েছে। ৫-৬ মাস ধরে কোন কাজই হচ্ছেনা। গর্ত ও ভাঙাচোরা সড়কে একদিন গাড়ি চালালে আরেকদিন শরীর অসুস্থ থাকে। বাধ্য হয়ে এ পথে গাড়ি চালাতে হয়।

Manual3 Ad Code

এ বিষয়ে জানতে ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্বাধিকারী জামিল ইকবালের মোবাইলে শুক্রবার ও শনিবার একাধিকবার কল দিয়ে পাওয়া যায়নি।

সড়ক ও জনপথ (সওজ) মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন জানান, কয়েক মাস ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে। এজন্য সড়কে রোলার করে রাখা পাথর ও বালু ভিজা থাকে। এগুলো পুরোপুরি না শুকালে বিটুমিন প্রয়োগ করা যাবে না। গত কয়েকদিন থেকেও বৃষ্টি হওয়ায় কাজ শুরু করা যাচ্ছেনা। বৃষ্টি থেমে গেলে কাজ সম্পন্ন করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!