কুলাউড়া ব্রাহ্মণবাজারে ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে ওয়াজ মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ

কুলাউড়া ব্রাহ্মণবাজারে ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে ওয়াজ মাহফিল

  • রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়নের সাতরা গ্রামে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ওয়াজ ও মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে।

Manual3 Ad Code

রবিবার (২৩ অক্টোবর) বাদ যোহর হইতে মধ্যরাত পর্যন্ত সাতরা প্রবাসী ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে মসজিদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ওয়াজ পেশ করেন হিংগাজিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল মুনতাকিম।

Manual1 Ad Code

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে ওয়াজ পেশ করেন ব্রাহ্মণবাজার বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক আল মনসুরী।

ওয়াজ পেশ করেন রাজনগর টেংরাবাজার হযরত সর্দার শাহ (রহ:) জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফিজ তারেক আহমদ, ছাতকী, মাওলানা আব্দুল লতিফ, নাছনী জামে মসজিদের খতিব মাওলানা খলিলুর রহমান, রাজাপুর-কটিয়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুস শহীদ, মৌলভীগাঁও জামে মসজিদের খতিব মাওলানা আতিকুর রহমান, জালালাবাদ-ইসলামপুর জামে মসজিদের খতিব মাওলানা ফয়েজ আহমদ। সভাপতিত্ব করেন সাতরা জামে মসজিদের খতিব ক্বারী হাফিজ মাওলানা সাইফুর রহমান।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো. মমদুদ হোসেন।

Manual6 Ad Code

ওয়াজ ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে শিরনি বিতরণ করা হয়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!