কুলাউড়ায় ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ

কুলাউড়ায় ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু 

  • সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

Manual5 Ad Code
 এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে নির্মাণাধীন ঘরের ছাদ থেকে পড়ে গুরুতর  আহত নির্মাণ শ্রমিক আফজল হোসেন মনার (২৮) চিকিৎসাধীন অবস্থায় সোমবার ২৪ অক্টোবর ভোরে মৃত্যু হয়েছে। সে জয়চন্ডী ইউনিয়নের রামপাশা গ্রামের মৃত মো. জহির মিয়ার একমাত্র পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, রামপাশা গ্রামের আজেফর মিয়ার বাড়িতে গত শনিবার ২২ অক্টোবর ছাদ ঢালাইয়ের কাজ চলাকালে অসাবধানতা:বশত পা ফসকে পড়ে যান নির্মাণকাজে থাকা আফজল হোসেন মনা । এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহবুব মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনায় মৃত্যু হয়েছে আফজল হোসেন মনার। এ ব্যাপারে পরিবারের কোন অভিযোগ না থাকায় তাকে দাফনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!