সিলেট বিভাগের শ্রেষ্ঠ কুলাউড়া উপজেলা চেয়ারম্যান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ

সিলেট বিভাগের শ্রেষ্ঠ কুলাউড়া উপজেলা চেয়ারম্যান

  • বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২-এ মৌলভীবাজার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ার পর এবার সিলেট বিভাগীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষার অগ্রগতি ও মানোন্নয়নে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি একেএম সফি আহমদ সলমান।

Manual7 Ad Code

শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি এ শ্রেষ্ঠত্ব অর্জণ করেন। প্রাথমিক শিক্ষা পদক সিলেট বিভাগীয় বাছাই কমিটির সভাপতি ও বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ও সদস্য সচিব প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপ-পরিচালক মোঃ জালাল উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।

সফি আহমদ সলমান কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ছাড়াও শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।

Manual4 Ad Code

এক প্রতিক্রিয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান বলেন, জেলার পর বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার গৌরবের অংশীদার কুলাউড়াবাসী। সকলের ভালোবাসা আর সহযোগিতার ফল আমার এই অর্জন। তিনি উপজেলার শিক্ষা সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, শুধু মাত্র শ্রেষ্ঠত্ব অর্জন নয় সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় কুলাউড়া উপজেলার শিক্ষা ব্যবস্থাকে আরও অনেক দূর এগিয়ে নিতে চাই।

Manual5 Ad Code

উল্লেখ্য, গত ১২ অক্টোবর সিলেট বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০২২ প্রদানের জন্য বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিযোগী বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। ওই সভায় বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন সভাপতিত্ব করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!