বড়লেখায় এসএসসিতে ২৩৯ ও দাখিলে ৬ শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় এসএসসিতে ২৩৯ ও দাখিলে ৬ শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন

  • সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual2 Ad Code

বড়লেখায় এস.এস.সিতে জেনারেল শাখায় এবার ২০০ জন ও ভোকেশনাল শাখায় ৩৯ জনসহ সর্বমোট ২৩৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। বরাবরের মতো এবারও সর্বোচ্চ সংখ্যক ৬৩ জন জিপিএ-৫ অর্জন করে উপজেলার সেরা প্রতিষ্ঠানের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখেছে আর.কে লাইসিয়াম উচ্চ বিদ্যালয়। এদিকে দাখিলে ইটাউরী আলিম মহিলা মাদ্রাসা থেকে ৪ জন ও সুজাউল ফাজিল ডিগ্রী মাদ্রাসা থেকে ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। ভোকেশনাল শাখায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় হতে সর্বোচ্চ সংখ্যক ৩৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

Manual7 Ad Code

উপজেলার মধ্যে ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ে এবার ফলাফল বিপর্যয় ঘটেছে। এস্কুল থেকে ৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে মাত্র ২৭ জন। শতকরা পাশের হার ৪২.৮৬। যেখানে বোর্ড পার্সেন্টেজ ৭৮.২১।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হতে ১৮ জন, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় হতে ১৬ জন, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় হতে ১৬ জন, দাসেরবাজার উচ্চ বিদ্যালয় হতে ১৫ জন, নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয় হতে ১২ জন, ঈদগাহবাজার বালিকা উচ্চ বিদ্যালয় হতে ৯জন, কলাজুরা হাজী আপ্তাব মিয়া উচ্চ বিদ্যালয় হতে ৯ জন, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় হতে ৮ জন, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়েল উচ্চ বিদ্যালয় হতে ৬ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া ভোকেশনালে এবাদুর রহমান চৌধুরী বিজনেস এন্ড টেকনিকেল কলেজ থেকে ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!