কমলগঞ্জে পতিত জমি চাষের আওতায় আসছে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে পতিত জমি চাষের আওতায় আসছে

  • সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় রবিশস্য ও বোরো মৌসুমে প্রতি বছরই চাষের আওতায় আসছে পতিত জমি। ফসল উৎপাদন বাড়ানোর জন্য কৃষকেরা একই সাথে এক ফসলি জমিকে দ্বিফসলি, তিন ফসলি জমিতে রূপান্তর করছেন। এ ছাড়া যেসব জমি বা জলাশয় কখনও চাষ করা হয়নি এসব জমিতে শুষ্ক মৌসুমে ফসল উৎপাদন করা হচ্ছে।

উপজেলার কৃষকেরা জানান, ফসল উৎপাদন বাড়ানোর জন্য পতিত জমিতে বিভিন্ন সবজি চাষ করছেন। বিশেষ করে রবিশস্য ও বোরো ধান চাষ হচ্ছে। পর্যাপ্ত সেচের ব্যবস্থা ও সরকারি প্রণোদান প্রদান করলে আরও পতিত জমি চাষের আওতায় আনা সম্ভব। এ ছাড়া এক ফসলি জমিতে তিন ফসিলি জমি রূপান্তর করে সবজি ও বিভিন্ন জাতের ধান চাষ করছেন বলে তাঁরা জানান।

Manual2 Ad Code

উপজেলা কৃষি অধিদপ্তর সুত্রে জানা যায়, গত ২০১৭-১৮ মৌসুমে উপজেলায় বোরোধান চাষ করা হয়েছে ৩ হাজার ৯৪০ হেক্টর, সরিষা ৮৫ হেক্টর, সবজি ১ হাজার ৩২০ হেক্টর ও আলু ৪৯০ হেক্টর। যা ৫ বছরের ব্যবধানে ২০২১-২২ মৌসুমে ৫৭০ হেক্টর বেড়ে বোরোধান ৪ হাজার ৫১০ হেক্টর চাষ করা হয়। একই সাথে সরিষা ৩০ হেক্টর বেড়ে ১১৫ হেক্টর, সবজি ২৬০ হেক্টর বেড়ে ১৫৮০ হেক্টর এবং আলু ৩৫ হেক্টর বেড়ে ৫২৫ হেক্টর জমিতে চাষ করা হচ্ছে। সেচের ব্যবস্থা বাড়ানো গেলে এ উপজেলায় পতিত জমিতে বোরোধানসহ অন্যান্য সবজি চাষ আরও বাড়বে বলে জানা যায়। পতিত জমি চাষাবাদের আওতায় আনার জন্য সরকারের পক্ষ থেকে প্রতি বছর সেচের ব্যবস্থা বাড়ানো হচ্ছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, গত কয়েকবছর ধরে কৃষকেরা সবজি ও বোরোধানের প্রতি ঝুঁকেছেন। তাঁরা বিভিন্ন পতিত জমিতে সরিষা, আলু, শাকসবজি চাষ করছেন। এ ছাড়া বোরোধানের বীজতলার জন্য পতিত জলাশয় প্রস্তুুত করছেন। কৃষিতে খরচ বাড়লেও সারা বছর সবজিতে ভাল দাম পাওয়া যায়। এ জন্য পতিত জমিসহ সব জমিতে চাষ বেড়েছে।

Manual1 Ad Code

উপজেলার কৃষক শামসুল মিয়া বলেন, আমি গত তিন বছর ধরে আমরা ১ একর জলাশয়ে বর্ষা মৌসুমে মাছের সাথে ধান আর শুষ্ক মৌসুমে সবজি চাষ করছি। অথচ এ জমিগুলো কয়েকবছর আগেও পতিত ছিল। একই উপজেলার কৃষক জহুর মিয়া বলেন, আমি আগে আমার জমিতে শুধু আমন ধান চাষ করতাম। আমন চাষ করে আমার পরিবারের খাদ্যের চাহিদায় ঘাটতি থাকতো। পরে একই জমিতে গত তিন বছর ধরে আউশ, আমন ও বোরোধান চাষ করছি। এখন পরিবারের খাদ্যের চাহিদা পূরণ হয়ে বাজারে ধান বিক্রি করি।

Manual1 Ad Code

কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, গত কয়েকবছর ধরে এ উপজেলায় অনেক পতিত জমি চাষের আওতায় এসেছে। পর্যাপ্ত সেচ থাকলে আরও পতিত জমি চাষের আওতায় আসবে। কৃষকেরা পতিত জমিতে সরিষাসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন। বর্তমান সময়ে কৃষকেরা অতি সহজে এক ফসলি জমিতে দ্বিফসলি, তিন ফসলি ফসল উৎপাদন করছেন। কৃষকদেরকে সেচ ও প্রণোদনার ব্যবস্থা করলে আরও পতিত জমি চাষের আওতায় আনা সম্ভব বলে মনে করেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!