বঞ্চিতদের সংবাদ সম্মেলন- কুলাউড়ায় ফ্যাসিস্টদের সুবিধাভোগী পুরানোদের নিয়ে ফের বিএনপির নতুন কমিটি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন

বঞ্চিতদের সংবাদ সম্মেলন- কুলাউড়ায় ফ্যাসিস্টদের সুবিধাভোগী পুরানোদের নিয়ে ফের বিএনপির নতুন কমিটি

  • রবিবার, ১০ আগস্ট, ২০২৫

Manual1 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিএনপির ৩ টি ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের সুবিধাভোগী ও বিতর্কিত ব্যক্তিদের অর্ন্তভুক্ত করে কমিটি গঠনের অভিযোগ উঠায়  সেসব কমিটি বাতিল করেছিলো জেলা বিএনপি । তাছাড়া ৫ দিনের মধ্যে  ফ্যাসিস্টদের বাদ দিয়ে নতুনভাবে কমিটি গঠনের জন্য কুলাউড়া উপজেলা বিএনপিকে নির্দেশ দেয় জেলা বিএনপি।  জেলার নির্দেশ উপেক্ষা করে উপজেলা নেতৃবৃন্দ পূর্বের বিতর্কিত ৫ ব্যক্তিকে পুনরায় কমিটির সভাপতিসহ গুরুত্বপূর্নপদে রেখে নতুনভাবে একটি মনগড়া কমিটি গঠন করেছে।  এতে ক্ষুব্দ হয়ে ওয়ার্ডের বিএনপির দূর্দিনের কান্ডারীরা ১০ আগস্ট রোববার কুলাউড়ার একটি রেষ্টুরেন্ট সংবাদ সম্মেলন করে অভিযোগ তুলে ধরেন।
 সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন বরমচাল ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাখাওয়াত খান। তিনি  বলেন, সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজুর ঘনিষ্টজন এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলামকে দিয়ে ব্যবসা প্রতিষ্টান উদ্বোধনকারী বিতর্কিত ও আওয়ামী লীগের সুবিধাভোগী ফখরুল ইসলামকে ইতিপূর্বে বিনা কাউন্সিল এবং গোপনে  ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি করা হয়। এ খবরে ওয়ার্ডের শত শত বিএনপির নিবেদিত বিএনপির নেতাকর্মীরা বিক্ষদ্ধ হয়ে প্রতিবাদ সভা, মানব বন্ধন এমনকি জেলা ও উপজেলা বিএনপির আহবায়ক ও যুগ্ন আহবায়কের নিকট আবেদন করেন।
তাদের আবেদনের প্রেক্ষিতে মৌলভীবাজার জেলা বিএনপি এক চিঠিতে কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ৮ ও ২ নং এবং কাদিপুরের ৬নং ওয়ার্ড কমিটি বাতিল করেন এবং ৫ দিনের মধ্যে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের জন্য নির্দেশ দেয় জেলা বিএনপি। এর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (০৭ আগষ্ট) বরমচাল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কমিটি আওয়ামী লীগ ফ্যাসিস্টদের নিয়ে নিয়ে গঠন করা হয়। দিনের ভোট রাতে মতো পুলিশ প্রহরায় ওয়ার্ড কমিটি গঠন করেন।
সেই বিতর্কিত ফ্যাসিস্টে সুবিধাভোগী ফখরুল ইসলামকে  পুনরায় সভাপতি করা হয়েছে এবং  শফিক উদ্দিনকে সম্পাদক, সাহেদ মিয়াকে  সাংগঠনিক সম্পাদক এবং আব্দুল লতিফ লাকিকে সদস্য, ময়নুল হক সোনাকে সদস্য হিসাবে প্রকাশ করা হয় বলে অভিযোগ করেন সাখায়ত খান।
সংবাদ সম্মেলনে বরমচাল ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ডের সাবেক সভাপতি ফারুক আহমদ, আমরুজ মিয়া, সোহাগ মিয়া, ময়ুব মিয়া, জয়নুল আবেদিন, উসমান আহমদ প্রমুখ জানান, দলের  ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান, দলের মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করীম ময়ুনসহ আহবায়ক কমিটির নেতৃবৃন্দ এবং অ্যাডভোকেট আবেদ রাজা, শওকতুল ইসলাম শকুসহ কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়কসহ কমিটির সকল সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষন করেন।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!