মৌলভীবাজারে কিওর এর যুক্তিযুদ্ধ-২০২৫ অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে পোস্ট অফিসে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা লুট ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী কুলাউড়ায় এসপিকে ঘুষ দিতে গিয়ে আটক ২ জুড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান মে দিবসের চেতনায় মজুরি বৈষম্যের অবসান হয়নি নারী শ্রমিকদের ছাত‌কে প্রবাসীর পক্ষে স্থায়ী নিষেধাজ্ঞা: আদালতের আদেশে দুই দোকানঘর জব্দ কানাডাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর নির্বাচন : তুহিন-তানবীর-এজাজ পরিষদের পরিচিতি সভা কুলাউড়ায় ঝুঁকিপূর্ণ পরিবেশে স্কুলে পাঠদান হাকালুকিতে তলিয়ে গেছে ধান, ক্ষতিগ্রস্থদের পাশে বিএনপি নেতা মাছুম রেজা টানা বর্ষণ ও পাহাড়ি ঢল- বড়লেখায় বন্যার আশংকায় প্রস্তুত করা হয়েছে ২৩টি বন্যা আশ্রয়কেন্দ্র

মৌলভীবাজারে কিওর এর যুক্তিযুদ্ধ-২০২৫ অনুষ্ঠিত

  • শনিবার, ৯ আগস্ট, ২০২৫

Manual7 Ad Code
মৌলভীবাজার প্রতিনিধি ::
মৌলভীবাজারে কমিউনিটি ইউনাইটেড ফর রিলিফ অ্যান্ড এম্পাওয়ারমেন্ট (কিওর)-এর আয়োজনে এবং নেক্সটেল একাডেমি উদ্যোগে জেলা শহরের সনামধন্য ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩জন করে মোট ১২জন তার্কিকদের নিয়ে “যুক্তিযুদ্ধ-২০২৫” শিরোনামক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার শহরের শমশেরনগর সড়কস্থ আল হারামাইন এর ৩য় তলায় নেক্সটেল একাডেমি হলরুমে অনুষ্ঠিত যুক্তিযুদ্ধে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের হয়ে কৌনিষ্ক ভট্টাচার্য, রাজদ্বীপ পাল ও সাইদুল ইসলাম বায়জিত, কাশীনাথ আলাউদ্দিন হাইস্কুল এন্ড কলেজের হয়ে প্রশান্ত পাল, তাহমিদ আহমদ ও মোঃ মুহাইমিনুল ফারাবী, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের হয়ে জান্নাত আক্তার সিমি, তৃষা দেব ও তাসনিয়া নুসরাত তামান্না এবং আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হয়ে সৈয়দা ওয়াজিহা, নাজিফা আনজুম ও হুমায়রা বিনতে হোসেন অংশগ্রহণ করেন।
প্রথম পর্বের সেমি-ফাইনাল-১ এ “আদর্শ ছাড়া রাজনীতি, জাতির জন্য সবচেয়ে বড় হুমকি” শিরোনামক বিষয়ের পক্ষে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় তার্কিকদল ও বিপক্ষে কাশীনাথ আলাউদ্দিন হাইস্কুল এন্ড কলেজ তার্কিকদল অংশগ্রহণ করে তুমুল যুক্তি-তর্ক ও তথ্য উপস্থাপন করে বিপক্ষদল কাশীনাথ আলাউদ্দিন হাইস্কুল এন্ড কলেজ এবং সেমি-ফাইনাল-২ এ “বিপ্লব কখনোই সহিংসতা ছাড়া সম্ভব নয়- এই ধারণা ভুল” শিরোনামক বিষয়ের পক্ষে হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় তার্কিকদল ও বিপক্ষে আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তার্কিকদল অংশগ্রহণ করে তুমুল যুক্তি-তর্ক ও তথ্য উপস্থাপন করে বিপক্ষদল আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ফাইনালে উত্তীর্ণ হয়। ফাইনাল পর্বে “বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে ব্যর্থ” শিরোনামক বিষয়ের পক্ষে সেমি-ফাইনাল-১ বিজয়ী কাশীনাথ আলাউদ্দিন হাইস্কুল এন্ড কলেজ এবং বিপক্ষে সেমি-ফাইনাল-২ বিজয়ী আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তার্কিকদল অংশগ্রহণ করে তুমুল যুক্তি-তর্ক ও তথ্য উপস্থাপন করে বিপক্ষদল আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিজয় অর্জন করে। শ্রেষ্ঠ বক্তা হিসেবে আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হুমায়রা বিনতে হোসেন নির্বাচিত হন।
যুক্তিযুদ্ধ প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন কিওর ভলান্টিয়ার জাওয়াদ আহমেদ কোরায়েশি। বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতি (বিজেএসডব্লিউএ) আহবায়ক কবি সালেহ আহমদ (স’লিপক), রূপান্তর আস্থা প্রকল্প সিলেট ক্লাস্টারের মনিটরিং এন্ড রিপোর্টিং অফিসার আয়শা আক্তার রুমানা, ইউএনডিপি এর সাবেক নির্বাহী সদস্য সিপন দেব।
দ্বিতীয় পর্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কিওর-এর চেয়ারপার্সন শাহ মো. তানভীর আহমদ রিমন এর সভাপতিত্বে অতিথি ছিলেন নেক্সটেল একাডেমির পরিচালক শেখ ইফতি, একাডেমির শিক্ষক মোঃ সোহেল, শিক্ষক জেরিন আক্তার প্রমুখ।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এক্সট্রা কারিকুলার কার্যক্রমের মধ্যে বুদ্ধিভিত্তিক কার্যক্রম হিসেবে যুক্তিযুদ্ধ তথা বিতর্ক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান সময়ে বিভিন্ন সভা-সেমিনার, সিম্পোজিয়াম, উৎসব, প্রতিযোগিতা ইত্যাদির আয়োজন করে “কিওর” অনেক সমৃদ্ধ হিসেবে আবির্ভূত হয়েছে। আজকের তার্কিকরা আগামীতে দেশ গড়ার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি।
সভাপতির বক্তব্যে মৌলভীবাজারে কমিউনিটি ইউনাইটেড ফর রিলিফ অ্যান্ড এম্পাওয়ারমেন্ট (কিওর)-এর চেয়ারপার্সন শাহ মো. তানভীর আহমদ রিমন বলেন, শিক্ষার্থীদের মধ্যে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চার মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে মূলত আজকের এই যুক্তিযুদ্ধের আয়োজন করা। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মাঝে সততা, নৈতিকতা ও দেশপ্রেম গড়ে তুলতে সঠিক দিকনির্দেশনা ও মূল্যবোধ শিক্ষা দেওয়া প্রয়োজন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদল সহ অংশগ্রহণকারীদের মাঝে অতিথিবৃন্দ এবং বিচারকবৃন্দরা সনদপত্র, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন। এসময় কিওর এর নেতৃবৃন্দ, নেক্সটেল একাডেমির শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, অংশগ্রহণকারী তার্কিকদের সহপাঠী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা, উপস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন মৌলভীবাজারে কমিউনিটি ইউনাইটেড ফর রিলিফ অ্যান্ড এম্পাওয়ারমেন্ট (কিওর)-এর ভাইস চেয়ারপার্সন ফাতেমা জান্নাত রিয়া এবং ভলান্টিয়ার কো-অর্ডিনেটর আবু সাইদ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!