মৌলভীবাজারে ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রীডম’র আয়োজনে সাংবাদিকতা প্রশিক্ষণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার কমলগঞ্জের পালিতকোনা পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করলেন সুনামগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ জুড়ী উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

মৌলভীবাজারে ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রীডম’র আয়োজনে সাংবাদিকতা প্রশিক্ষণ

  • শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারে ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রীডম (সিএমএফ) এর আয়োজনে  দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) জেলা পরিষদ কনফারেন্স রুমে দিনব্যাপী প্রশিক্ষণের অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

এতে প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের সাবেক প্রেস মিনিস্টার ও বিবিসি নিউজের সাবেক প্রতিনিধি আকবর হোসেন।

Manual2 Ad Code

পরে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সার্টিফিকেট বিতরণ করেন মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান।

Manual1 Ad Code

ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রীডম (সিএমএফ) এর সভাপতি হোসাইন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশলায় অন্যান্যদের মধ্যে আলোচক হিসেবে বক্তব্য দেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হামিদ মাহবুব, দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান, যুক্তরাজ্য ভিত্তিক ইংরেজী দৈনিক দ্যা ড্যাজলিং ডনের সম্পাদক মুনজের আহমদ চৌধুরী, সিএমএফ এর সহ-সভাপতি শাহ নেওয়াজ চৌধুরী সুমন, সিএমএফ এর সাবেক সহসভাপতি আশরাফ আলী।

প্রশিক্ষণে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ছাড়াও সংবাদকর্মী হতে আগ্রহী তরুণরা অংশগ্রহণ করেন। পরে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews