কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
দুবাইয়ে ক্ষেপনাস্ত্রের আঘাতে মৃত্যু- পরিবারের কাছে লাশ হস্তান্তরে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক বড়লেখায় কবি মাহমুদুল হাসান নিজামী : বহুভাষার আলোকবর্তিকা নিভে গেল নারী দিবসে কমলগঞ্জে ফিল্মি স্টাইলে নারীকে অপহরণের চেষ্টা কমলগঞ্জে পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী বড়লেখায় ১১ সদস্যের ফুটবল রেফারী এসোসিয়েশনের কমিটি গঠন বড়লেখায় নানা আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস পালন কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত: নারী ও কন্যার অধিকার সুরক্ষার আহ্বান কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে  র‍্যালী ও আলোচনা সভা বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও

কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা

  • বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

Manual6 Ad Code

রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা। কমতে শুরু করেছে তাপমাত্রা।কুয়াশায় আছন্ন হয়ে পড়ছে জেলার জনপদ। এতে বিপাকে পড়ছে খেটে খাওয়া মানুষগুলো। একই সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রভাব। এতে করে ভোগান্তিতে পড়েছে শিশু ও বৃদ্ধরা।

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের তথ্য মতে, মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৬টায় এ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহের শেষে তাপমাত্রা আরও কমতে পারে।

কুড়িগ্রামের বিভিন্ন এলাকা ঘরে দেখা যায়, মধ্যরাত থেকে পড়ছে ঘন কুয়াশা, বাড়ছে ঠান্ডার মাত্রা। কুয়াশায় ঢাকা পড়ছে চারদিক।

ফলে দিনের বেলায়ও হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ।

Manual6 Ad Code

এছাড়া শিশু ও বয়স্কদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বেশি ভোগান্তিতে পড়েছে নদীর তীরবর্তী চরাঞ্চলের মানুষরা। উষ্ণ কাপড়ের অভাবে দুঃস্থ ও অসহায় মানুষদের কষ্ট দিন দিন বেড়েই চলছে।

Manual6 Ad Code

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের শতীপুরির নজরুল ইসলামসহ কয়েকজনে বাসিন্দা বলেন, আমরা সোনাহাট স্থলবন্দরে কাজ করি। সকাল সাড়ে ৭টার মধ্যে বন্দরে পৌঁছাতে হয়। ঘন কুয়াশা ও শীতের কারণে কাজে যোগ দিতে কষ্ট হয়।

দিনমজুর জসিমউদ্দিন বলেন, ঘন কুয়াশা পড়ায় ক্ষেত খামারের কাজে যোগ দিতে তাদের দেরি হচ্ছে। এছাড়া শীত বাড়ায় কাজ করতেও সমস্যা হচ্ছে।

Manual7 Ad Code

অটোরিকশাচালক সাইদুল ইসলাম বলেন, কুয়াশার কারণে সড়কে অটো চালাতে সমস্যা হচ্ছে। সকাল বেলা হেড লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। তাছাড়া যাত্রীও কমে গেছে। কুয়াশা বাড়লে আয় কমে যাবে। খুবই সমস্যায় পড়বো।

কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: আব্দুল হাই সরকার বলেন, জেলার ৯টি উপজেলায় এক লাখ ৩৮ হাজার শীতবস্ত্র বরাদ্দ দেওয়া হয়েছে । যা বিতরণের কার্যক্রম অব্যাহত। এছাড়াও দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে বেসরকারিভাবে বিভিন্ন সংগঠন।

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তুহিন মিয়া বলেন, কুড়িগ্রামে আজকে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দিন দিন এ জেলার তাপমাত্রা আরও কমতে থাকবে। এতে করে বাড়বে শীতের তীব্রতা।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!