হামজা, শমিত, ফাহামিদুলকে নিয়েই বাংলাদেশ ফুটবল দল ঘোষণা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

হামজা, শমিত, ফাহামিদুলকে নিয়েই বাংলাদেশ ফুটবল দল ঘোষণা

  • বুধবার, ২৮ মে, ২০২৫

Manual6 Ad Code

এইবেলা স্পোর্টস ডেস্ক :: এশিয়ান কাপ বাছাই পর্বে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছেন বাংলাদেশ দলের কোচ হাভিয়ের ফের্নান্দেস কাবরেরা।

Manual3 Ad Code

ঘোষিত দলে জায়গা পেয়েছেন ইতালি থেকে ফেরা ফাহামিদুল ইসলাম, হামজা চৌধুরী ও শমিত সোম।

Manual5 Ad Code

এই তারকাদের নিয়েই ঢাকার গুরুত্বপূর্ণ ম্যাচটির জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। ২৬ সদস্যের প্রাথমিক এই দলটি ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচেও কার্যকর থাকবে। দুটি ম্যাচই হবে ঢাকা স্টেডিয়ামে।

হামজা ২ বা ৩ জুন দেশে ফিরবেন। ৪ জুন দলে যোগ দেওয়ার কথা রয়েছে প্রথমবার ডাক পাওয়া কানাডা প্রবাসী শমিত।

Manual2 Ad Code

এই দুই ম্যাচ সামনে রেখে শুক্রবার থেকে ক্যাম্প শুরু করবেন কোচ কাবরেরা। দলে নতুন কোনও চমক নেই। ঘুরে-ফিরে সবাই আগে কাবরেরার দলে খেলেছেন কিংবা সুযোগ পেয়েছেন। স্ট্রাইকার সুমন রেজা শুধু দলে ফিরেছেন।

মার্চে এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে সবশেষ ২৪ সদ্যসের দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সোহেল রানা, চন্দন রায় ও শাকিল হোসেন।

বাছাইয়ের ‘সি’ গ্রুপে চার দলের পয়েন্টই সমান ১ করে। ভারত-বাংলাদেশ এবং সিঙ্গাপুর-হংকং দুটি ম্যাচই হয়েছিল গোলশূন্য ড্র।

বাংলাদেশ দল

গোলকিপার

মিতুল মারমা, সুজন হোসাইন ও মেহেদী হাসান শ্রাবণ

Manual7 Ad Code

ডিফেন্ডার:

শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ ও সাদ উদ্দিন।

মিডফিল্ডার:

মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজিম, সোহেল রানা, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী ও শমিত সোম।

ফরোয়ার্ড:

ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, ফাহামিদুল ইসলাম ও সুমন রেজা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!