শীতের কষ্টে হামদের অনেক উম দিবে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি

শীতের কষ্টে হামদের অনেক উম দিবে

  • সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: কুলাউড়া উপজেলার রেহানা চা বাগানের ষাটোর্ধ্বো নারী শ্রমিক রামবতি ভুমিজ, অমৃতা কর্মকার, প্রমিলা সাওতাল, সাবিত্রী রায়, জয়া রিকমনরা আগে ঘুমাতো বস্তার ভেতরে খড় ঢুকিয়ে বানানো খেতা গায়ে দিয়ে। এখন থেকে ওরা কম্বল গায়ে দিবে। শীতের কষ্টে হামদের (আমাদের) অনেক উম (উষ্ণতা) দিবে। আনন্দ প্রকাশ করতে গিয়ে যেন ওরা কান্নায় অনুভুতি প্রকাশ করেছে। দুরে হওয়ায় তাদের খোঁজ কেউ নেয় না বলেও অভিযোগ করেন।

Manual3 Ad Code

Manual7 Ad Code

ব্যক্তি মালিকানাধীন রেহানা চা বাগানের শতাধিক পরিবার চা শ্রমিকের বসবাস। দূরবর্তী হওয়ায় তাদের খোঁজ কেউ নেয় না। হাড়কাঁপানো এই শীতে মানবেতর জীবন যাপন করছিলেন। খবর পেয়ে ০৮ জানুয়ারি রোববার সন্ধ্যায় কুলাউড়ার ৩ সাংবাদিকের উদ্যোগে সরকারি ও বেসরকারিভাবে সংগৃহিত ৬৫টি কম্বল তাদের মাঝে বিতরণ করা হয়। কম্বল পেয়ে চা শ্রমিকরা যেন অনুভুতি হারিয়ে ফেলেন।

কম্বলগুলো শ্রমিকদের মাঝে বিতরণ করেন কুলাউড়ার সহকারি কমিশনার (ভুমি) মেহেদি হাসান, প্রেসক্লাব কুলাউড়া সভাপতি ও যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, ডেইলি স্টার প্রতিনিধি মিন্টু দেশোয়ারা ও সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সঞ্জয় দেবনাথ, রেহানা চা বাগান পঞ্চায়েত সভাপতি বিনতা ভুমিজ ও দিলীপ কুমার দাস প্রমুখ।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!