স্মরণ : এখন কি আমার জন্য টেনশন হয় না বাবা? – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ার আমতৈল প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রওফুর রাজা, সহ-সভাপতি নাজমুল ইসলাম আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : প্রধান আসামি গ্রেপ্তার কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ আত্রাইয়ে গলায় ফাঁ+স দিয়ে যুবকের আ_ত্ম_হ_ত্যা জুড়ীতে এক নারীর দায়ের কোপে প্রবাসীর স্ত্রীর পা বিচ্ছিন্ন সড়ক দূর্ঘটনায় জুড়ীর ১ জনের মৃত্যু, গুরুতর আহত ৩ বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের কার্যকরী কমিটি গঠন কমলগঞ্জে কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন আত্রাইয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্মরণ : এখন কি আমার জন্য টেনশন হয় না বাবা?

  • সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

Manual5 Ad Code
আজিজুল ইসলাম ::: আমার বাবার যত টেনশন ছিলো আমাকে নিয়ে। সাংবাদিকতা পেশায় যোগ দিতে সেই টেনশনের মাত্রা গেলো বেড়ে। আমার বাউন্ডেলিপনায় একসময় হতাশও হতেন। সেই সাথে আমার দৃঢ় মনোভাবের মানুষের চক্ষুশোল হওয়া। এসব নিয়ে সদা উদগ্রীব থাকতেন।
২০২0 সালের এই দিনে তুমি চলে গেলে আমাদের ছেড়ে। শেষবারের মতো তোমার স্পর্শ না পাওয়ার আক্ষেপ আমাকে আজও পোড়ায়। বাকি জীবন হয়তো এ কারণেই আমার কাছে তোমার মৃত্যুর দিনটি নীরবে অশ্রু বিসর্জিত করাবে। তুমি স্বপ্নে আসো, আর আমি ব্যাকুল হই তোমার স্পর্শ পেতে।
আমার ছেলের জন্য তোমার কি ব্যাকুলতা। আজ সেটা উপলব্দি করতে শিখেছে । দাদার জন্য ওর অশ্রু বিসর্জন দেখে নিজেকেও সামলাতে কষ্ট হয়েছে। এখন ওর মাঝেইতো আমি তোমাকে খোঁজে ফিরি।
দেখতে দেখতে কেটে গেছে দু’টি বছর। বাবা ছাড়া মনে হয় সবি শূন্য। তোমার রাজনীতি, মানুষের জন্য কিছু করার প্রচেষ্টা- এসব। এমন নি:স্বার্থ মানব প্রেম আমি দেখিনি। তবে রাজনীতি নিয়ে কাটানো সময়গুলো, রক্ত ঝরানো এসব এখন আর কেউ মনে রাখে না বাবা। সেই স্বার্থপরের দলের এখন আর তৎপরতাও নেই খুব একটা। স্বার্থপরতার কারণেই হয়তো ওদের আজ অস্থিত্ব সংকটে। রাজনীতির ওই নোংরা পথটায় আমার বড্ড ঘেন্না।
তোমার ছেলে আজ কত বদলে গেছে। তুমি থাকলে এখন কত খুশিই হতে। তুমি যা চাইতে সবই আমি রপ্ত করার চেষ্টা করি। সত্যি! তুমি থাকলে এখন আর কোন টেনশনই করতে না। সকল দৈন্যতা আজ দূর হয়েছে। কেবল তুমি নাই-এটা মনে হলে নিজেকে সামলে উঠতে পারি না।
নীরবেই কাটুক তোমার মৃত্যু বার্ষিকী -এটা আমার মনে প্রাণে চাওয়া। তোমার রেখে যাওয়া সন্তান হিসেবে তোমার জন্য রব্বে করিমের দরবারে প্রতিনিয়তই বলি- রাব্বির হামহুমা কামা রাব্বায়ানী ছাগিরা। আল্লাহ যেন তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমীন।।।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!