এইচএসসি পরীক্ষা : কমলগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ২৮৫ জন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

এইচএসসি পরীক্ষা : কমলগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ২৮৫ জন

  • বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ২০২২ সনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ২৮৫ জন। উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪৯৬ জন। উপজেলায় গড় পাসের হার শতকরা ৭৩.৫৮ ভাগ। ফলাফলে সাফল্যের ধারাবাহিকতায় ২৪২টি জিপিএ-৫সহ শতভাগ পাস করেছে শমশেরনগর বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থীরা।

Manual4 Ad Code

বুধবার ফলাফল প্রকাশের পর কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০২২ সনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শমশেরনগর বিএএফ শাহীন কলেজ থেকে ৩৩৯ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। এর মাঝে ২৪২ জন জিপিএ-৫ লাভ করে। এছাড়া কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয় থেকে তিন বিভাগে ৭১৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ১৭টি জিপিএ-৫সহ পাস করেছে ৪৬১ জন, পাসের হার শতকরা ৬৪.১২ ভাগ। শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজ থেকে তিন বিভাগে ৬১০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ২২টি জিপিএ-৫সহ পাস করেছে ৩৮৯ জন, পাসের হার শতকরা ৬৩.৭৭ ভাগ। আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে ২৭৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৪টি জিপিএ-৫সহ পাস করেছে ২২৬ জন, পাসের হার ৮১.২৯ ভাগ। হুরুন্নেছা খাতুন চৌধুরী কলেজ থেকে ২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ২২ জন, পাসের হার শতকরা ৯১.৬৬ ভাগ এবং পতনঊষার স্কুল এন্ড কলেজ থেকে ৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ৫৯ জন, পাসের হার শতকরা ৯৩.৬৫ ভাগ।

Manual4 Ad Code

কারিগরী শিক্ষাবোর্ডের অধীনে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয় থেকে ৬৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ৫৭ জন, পাসের হার শতকরা ৮৬.৩৬ ভাগ।

Manual4 Ad Code

এদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে আলীম পরীক্ষায় কমলগঞ্জ উপজেলায় সফাত আলী ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে ৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ৪৮ জন, পাসের হার শতকরা ৯৪ ভাগ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!