কুলাউড়ায় ৬৪ গৃহহীন পরিবার পাবে প্রধানমন্ত্রীর ঘর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ

কুলাউড়ায় ৬৪ গৃহহীন পরিবার পাবে প্রধানমন্ত্রীর ঘর

  • সোমবার, ২০ মার্চ, ২০২৩

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর নিয়ে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার।

Manual5 Ad Code

সোমবার (২০ মার্চ) বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইউএনও জানান, বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নতুন নির্মিত ঘর উদ্বোধন করবেন।

Manual7 Ad Code

এদিন কুলাউড়া উপজেলার ৬৪টি পরিবারের জন্য নির্মিত ঘরের চাবি ও জমির দলিল উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে।

Manual6 Ad Code

তিনি আরও জানান, বুধবার কুলাউড়া উপজেলা প্রশাসনের কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৯টায় উপকারভোগী ও সুধীজনদের নিয়ে উপজেলা পরিষদ সভাকক্ষে নিজস্ব অনুষ্ঠান, সাড়ে ৯টায় আশ্রয়ণ-২ প্রকল্পের সরবরাহকৃত ভিডিওচিত্র প্রদর্শন ও সোয়া ১০টায় গণভবন থেকে প্রচারিত প্রধানমন্ত্রী কর্তৃক ৩য় পর্যায়ের অবশিষ্ট ও ৪র্থ পর্যায়ের নির্ধারিত গৃহসমূহ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানের সম্প্রচার প্রদর্শন।#।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!