কুলাউড়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় ২ জন আহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ

কুলাউড়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় ২ জন আহত

  • বুধবার, ২৯ মার্চ, ২০২৩

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়ার শরীফপুর ইউনিয়নে জায়গা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ২জন আহত হয়েছেন। হামলায় গুরুতর আহত মৃন্ময় গোস্বামী (৭২) এর অবস্থা আশংকাজনক। তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ৩ দিন থেকে তিনি সংজ্ঞাহীন। প্রতিপক্ষের হামলায় তাঁর পুত্র মনিদীপ গোস্বামীও (৩৫) আহত হন।

এব্যাপারে মনিদীপ গোস্বামী বাদী হয়ে হামলাকারী কৃপাময় গোস্বামী শিপু (৪২), বিশ্বজিৎ গোস্বামী শিতল (৪৯), জয়ন্ত গোস্বামী (৩৬) সহ ৬জনের বিরুদ্ধে ২৬ মার্চ কুলাউড়া থানায় মামলা (নং ২০) দায়ের করেছেন। পুলিশ জানায় হামলাকারীদের ধরতে তারা জোর তৎপরতা চালাচ্ছে। জানা যায়, মানগাঁও গ্রামের বাসিন্দা মৃন্ময় গোস্বামীর সাথে বসতবাড়ীসহ আরও কিছু জমিজমা নিয়ে একই বাড়ীর বাসিন্দা কৃপাময় গোস্বামী, বিশ্বজিৎ গোস্বামী, জয়ন্ত গোস্বামী গংদের বিরোধ দীর্ঘদিনের। এরই জের ধরে ২৫ মার্চ সকাল সাড়ে ১০টায় দেশীয় অস্ত্র দা, লাঠি, রড নিয়ে কৃপাময় গোস্বামীর নেতৃত্বে ৫-৬ জন মিলে মৃন্ময় গোস্বামী ও তার পুত্র মনিদীপ গোস্বামীর ওপর হামলা চালায়। এতে মৃন্ময় গোস্বামীর মাথা, হাত ও পায়ে গুরুতর জখম হয় এবং তার ছেলে মনিদীপ গোস্বামী পায়ে গুরুতর আঘাত পায়। তাদের আত্ম চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।#

Manual6 Ad Code

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অপু কুমার দাস গুপ্ত জানান, ২৮ মার্চ মঙ্গলবার সরেজমিন পরিদর্শনকালে হামলার সত্যতা পেয়েছি। এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক জানান, মামলা হয়েছে। পুলিশ আসামীদের ধরতে তৎপর রয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!