ইসলামী ব্যাংক কুলাউড়া শাখায় আলোচনা ও ইফতার মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ

ইসলামী ব্যাংক কুলাউড়া শাখায় আলোচনা ও ইফতার মাহফিল

  • বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কুলাউড়া শাখায় ‘সর্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং’ শীর্ষক এক আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) ব্যাংক ভবনে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মুহাম্মদ আনসার উদ্দীন। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।

Manual5 Ad Code

শাখার সিনিয়র অফিসার (বিনিয়োগ ইনচার্জ) মো. আবদুল মুহিতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান খোন্দকার। এসময় ‘সর্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং’ শীর্ষক বিষয়ে আলোচনা করেন, জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা সভাপতি শেখ মুহাম্মদ আবদুল হক এবং ‘স্বাস্থ্য ও মাহে রমজান’ শীর্ষক বিষয়ে আলোচনা করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জাকির হোসাইন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল ও ম্যানেজার অপারেশন নূর মোহাম্মদ কায়কোবাদ।

Manual4 Ad Code

রোজার গুরুত্বারোপ সম্পর্কে আলোচনা এবং ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন, যুক্তরাষ্ট্র প্রবাসী মিশিগান উলামা সংগঠনের সাধারণ সম্পাদক, বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা আব্দুস সালাম। উক্ত মাহফিলে শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!