কুলাউড়ায় সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী ব্যাংক কর্মকর্তার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ

কুলাউড়ায় সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী ব্যাংক কর্মকর্তার

  • শনিবার, ১ এপ্রিল, ২০২৩

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::: মৌলভীবাজার কুলাউড়ায় আঞ্চলিক মহাসড়কে হলিছড়া চা বাগান এলাকায় মৃত অবস্থায় হৃদয় ছত্রী (২৬) নামক এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত হৃদয় ছত্রী কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের কংকন ছত্রীর ছেলে। সিলেট মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা।

Manual4 Ad Code

ফায়ার সার্ভিস, স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, ০১ এপ্রিল শনিবার সকাল ৯টার দিকে কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের ব্রাহ্মণবাজার ইউনিয়নের হলিছড়া নামক এলাকায় মোটরসাইকেল আরোহী ব্যাংক কর্মকর্তার হৃদয় ছত্রীর রক্তাক্ত লাশ রাস্তার উপরে পড়েছিল। স্থানীয় লোকজন বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সোলায়মান আহমদের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধারের পর থানায় হস্তান্তর করে।

ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. সোলায়মান আহমদ জানান, ঘটনাটি কীভাবে ঘটেছে তা জানা যায়নি। তবে নিহত হৃদয় ছত্রী সিলেটের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একজন কর্মকর্তা। অফিসের কাজে তিনি কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগানে গিয়েছিলেন। সেখান থেকে সিলেট ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।

Manual8 Ad Code

কুলাউড়া থানার এসআই পরিমল চন্দ্র দাস জানান, নিহতের স্বজনদের এসে লাশ ময়নাতদন্ত ছাড়া নিয়ে যেতে চেষ্টা করছে। এ নিয়ে নিহতের পরিবারের কোন অভিযোগ নেই। #

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!