কুলাউড়ার জয়চন্ডীতে নতুন রাস্তা পেয়ে আনন্দতি মানুষ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ

কুলাউড়ার জয়চন্ডীতে নতুন রাস্তা পেয়ে আনন্দতি মানুষ

  • সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ক্লিভডন চা-বাগানের ঝুনকি জ্বালাই এলাকায় কাবিটা প্রকল্পের মাধ্যমে একটি মাটির কাঁচা রাস্তা নির্মাণ করা হচ্ছে। এতে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে রেহাই মিলবে ওই অঞ্চলে বসবাসকারী মানুষের। রোববার (২ এপ্রিল) দুপুরে রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন জয়চন্ডী ইউপির চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব।

Manual1 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, এইচআরসি ক্লিভডন চা-বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক শাহ কামরুল হাসান, মহসিন রেজা ইসতিয়াক ও এমদাদুল হক, ইউপি সদস্য ফজলুল আউয়াল, আজমল আলী, শংকর উরাং, মিলন বৈদ্য, সাবিত্রী রাজভর, যুবলীগ নেতা কাওছার আহমদ বুলবুল প্রমুখ।

Manual4 Ad Code

জানা যায়, জয়চন্ডী ইউনিয়নের ক্লিভডন চা-বাগানের ঝুনকি জ্বালাই এলাকায় নতুন টিলা বস্তীসহ আশপাশ মানুষজনের চলাচলের কোন রাস্তা ছিলোনা। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদ থেকে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের মাধ্যমে ২ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হলে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। রাস্তাটি পূর্ব দিকে গিয়ে সংযোগ হবে কাপনা পাহাড় চা-বাগানের রাস্তার সাথে এবং পশ্চিম দিকে গিয়ে সংযোগ হবে জুড়ী উপজেলার জায়ফর নগর ইউনিয়নের পূর্ব বাহাদুরপুর এলাকার সাথে।  প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্য এ রাস্তাটি হওয়ার ফলে বাহাদুরপুর থেকে কাপনাপাহাড় পর্যন্ত ২-৩ টি এলাকার সহস্রাধিক লোকজনের চলাচলের পথ সহজ হবে। পাশাপাশি ক্লিভডন চা-বাগানের শ্রমিকদের চলাচল এবং ওইদিকের সেকশনে মালামাল বহনে বেশ সুবিধা হবে।

Manual1 Ad Code

স্থানীয় বাসিন্দা সুভাষ উরাং, শুসেন উরাং, শত্তম উরাং, বধুয়া উরাং, আদরমনি উরাং, ললিতা উরাংসহ অনেকেই জানান, চলাচলের কোন রাস্তা না থাকায় আমরা দীর্ঘদিন ধরে বেশ দূর্ভোগে ছিলাম। এখন রাস্তা নির্মাণের কাজ শুরু হওয়াতে আমরা বেশ আনন্দিত। অসুস্থ মানুষকে আর কাঁদে বহন করে নিতে হবে না। আমরাও এখন গাড়ি নিয়ে বাড়িতে আসতে পারবো। সাধারণ লোকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাগান ব্যবস্থাপক এবং ওই ওয়ার্ডের মেম্বার শংকর উরাংয়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জয়চন্ডী ইউপি চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কথা ‘গ্রাম হবে শহর’, এটি বাস্তবায়ন করতে এবং মানুষের দুর্ভোগ লাঘবে রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া নির্বাচনের সময় এ অঞ্চলের মানুষকে রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলাম। প্রায় ১২ ফুট প্রসস্থ রাস্তাটির নির্মাণ কাজ শেষ হলে মানুষের দুর্ভোগ কেটে যাবে এবং তাদের জীবনমানের উন্নতি হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!