কুলাউড়ায় দিনমজুরের লাশ উদ্ধার : পরিবারের দাবি- পরিকল্পিত হত্যাকান্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ

কুলাউড়ায় দিনমজুরের লাশ উদ্ধার : পরিবারের দাবি- পরিকল্পিত হত্যাকান্ড

  • সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের আমুলি পানপুঞ্জির একটি টিলার নিচে থেকে রোববার (১৬ এপ্রিল) বিকেলে উসমান মিয়া (৫৫) নামক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত উসমান মিয়া নুনা টিলাবাড়ির মৃত হায়দার আলীর ছেলে।

Manual1 Ad Code

১৭এপ্রিল সোমবার সকালে নিহত উসমানের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ রুমন অলমিক (৩২) নামক একজনকে গ্রেফতার করেছে।

Manual2 Ad Code

স্থানীয় লোকজন জানান ও উসমান মিয়ার পারিবারিক সূত্রে জানা যায়, দিনমজুর উসমান মিয়া গত শনিবার রাতে বাড়ি থেকে বের হন। পরবর্তীতে তিনি আর বাড়িতে ফিরেননি। রোববার বিকেলে তার লাশ আমুলি পানপুঞ্জির একটি টিলার নিচে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। উসমান মিয়া মুকুন্দপুর এলাকার লিটন নামক জনৈক ব্যক্তির ব্যক্তিগত পানজুমে দিনমজুরের কাজ করতেন।

Manual8 Ad Code

নিহত উসমান মিয়ার স্ত্রী রাবিয়া বেগম জানান, শনিবার রাত আনুমানিক বারোটার পর সবুজ, রুমন ও তোফায়েল নামক ৩জন পানজুম পাহারার জন্য ডেকে নেয় উসমান মিয়াকে। তারা বলে যে, সেহরির আগেই ফিরে আসবে। কিন্তু সেহরির সময় উসমান মিয়া ফিরে আসেননি। তার ফোনও বন্ধ পাওয়া যায়। বোরবার সকালে স্বামীর খোঁজে রাঙিছড়া বাজারে যান রাবিয়া বেগম। সেখানে পান সবুজকে। সবুজ তাকে জানায়, উসমান মিয়া বাড়িতে চলে গেছেন। রাবিয়া বেগম বাড়িতে গিয়ে স্বামী ফিরে না আসায় আবারও সুবজের রাঙিছড়ার বাড়িতে যান। কিন্তু বাড়িতে গিয়ে সবুজের ঘর তালা দেয়া দেখতে পান।

রাবিয়া বেগম জানান, দুপুরের পরে তার স্বামীর লাশ টিলার নিচে পড়ে থাকার খবর পান। তার দাবি, এই ৩জনের সাথে আরও ২জন মোট ৫ জন মিলে তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করে। এদের সাথে তার স্বামীর অন্য একটি হত্যা মামলা নিয়ে বিরোধ রয়েছে।

কুলাউড়া থানার এসআই আনোয়ার জানান, এঘটনায় ৫ জনকে আসামী করে নিহতের স্ত্রী রাবিয়া বেগম বাদি হয়ে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্ঠা চলছে। #

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!