বৃহত্তর কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির আহবায়ক কমিটি সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ

বৃহত্তর কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির আহবায়ক কমিটি সভা

  • শনিবার, ৬ মে, ২০২৩

Manual3 Ad Code
এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার সর্বস্তরের ব্যবসায়ীদের মধ্যে বৃহত্তর ঐক্য প্রতিষ্টার লক্ষে উপজেলার আওতাধীন সকল বাজার কমিটির নেতৃবৃন্দের সমন্বয়ে বৃহত্তর কুলাউড়া উপজেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির আহবায়ক কমিটি প্রথম সভা অনুষ্ঠিত।
৪ মে বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকার সময় টিলাগাঁও ইউনিয়নের লালপুর-নয়াবাজারে উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোজাম্মিল আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর কুলাউড়া উপজেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির আহবায়ক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য এম আতিকুর রহমান আখই, সিনিয়র সহ-সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, বৃহত্তর কুলাউড়া উপজেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম আহবায়ক বদরুল হোসেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন হাজীপুর ইউনিয়নের কাউকাপন বাজারের সভাপতি বিধান দত্ত, টিলাগাও ইউনিয়নের বাংলাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তাকীম খান, হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কবীর বক্স, শরীফপুর ইউনিয়নের আমতলা বাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নায়িমুল হক। বৃহত্তর কুলাউড়া উপজেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি করার লক্ষ্যে আহবায়ক কমিটির প্রথম ধাপে টিলাগাঁও, হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের সকল বাজারের সভাপতি সম্পাদকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে ১৩ টি ইউনিয়নের সকল বাজার সভাপতি সম্পাদকদের নিয়ে এসভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য গত ১৫ ফেব্রুয়ারি কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে এক মতবিনিময় সভায় কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজলকে আহবায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার সিদ্ধান্ত হয়।#
Write to HD Rubal

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!