কুলাউড়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ

কুলাউড়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

  • শনিবার, ৬ মে, ২০২৩

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (0৬ মে) পৌর শহরের উছলাপাড়াস্থ লিটল স্টার একাডেমিতে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলা এ নির্বাচনে ২৬২ জন ভোটারের মধ্যে ২০৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Manual3 Ad Code

নির্বাচনে সমিতির কার্যকরি কমিটির ৬ পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে মো. আবু তাহের ১২৬ ভোট পেয়ে সভাপতি ও সুফিয়ান আহমেদ ১১২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ ছাড়া সহসভাপতি পদে তোফায়েল আহমদ ডালিম ১২৭ ভোট এবং সদস্য পদে মো. পংকি মিয়া ১১২, নিপার আহমদ ১১০ ও ইমরান হোসেন ১০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

Manual5 Ad Code

নির্বাচনে সভাপতি পদে মো. আজাদ মিয়া ৭৭ ভোট, সাধারণ সম্পাদক পদে মো. সফিক মিয়া আপিয়ান ৭১ ভোট ও জুবের খান ১৭ ভোট, সহসভাপতি মো. তাহির মিয়া ৭৩ ভোট এবং সদস্য পদে মো. পারভেজ রশীদ ৯২ ভোট ও সাজ্জাদুর রহমান সাজু ৫৬ ভোট পেয়ে পরাজিত হন।

দিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল এবং সদস্য পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু ও বরকত উল্লাহসহ ৩ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!