কুলাউড়ায় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্য আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ

কুলাউড়ায় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্য আটক

  • শনিবার, ৬ মে, ২০২৩

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual4 Ad Code

কুলাউড়ায় আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চোরাই মোবাইলসহ চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ মে) উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কুলাউড়া পৌরসভাস্থ জয়পাশা এলাকার হারুন মিয়ার ছেলে আবুল কালাম (২৪), একই এলাকার আব্দুল হান্নানের ছেলে আজাদ মিয়া (২৫) এবং জয়চন্ডী ইউনিয়নের গিয়াসনগর এলাকার ছরকুম আলীর ছেলে এনামুল হক জয় (২৪)।

Manual5 Ad Code

পুলিশ জানায়, গত ৩ মে রাতে কুলাউড়া শহরের উত্তর কুলাউড়া এলাকার বাসিন্দা টিফন আহমদের বাসায় এক দুঃসাহসিক চুরি সংঘটিত হয়। এ সময় চোরেরা তার বাসা থেকে ২টি মোবাইল ফোন, কম্পিউটারের হার্ডডিস্ক, প্রিন্টার ও নগদ টাকাসহ সর্বমোট ১ লাখ ১৮ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় টিফন আহমদ বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার পরপরই কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই পরিমল চন্দ্র দাস ও এএসআই নাজমুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স এক অভিযান পরিচালনা করে অজ্ঞাতনামা চোরদের শনাক্ত করে চুরির ঘটনার সাথে জড়িত আবুল কালামকে গ্রেপ্তারসহ তার কাছ থেকে চোরাইকৃত নগদ ৩ হাজার টাকা উদ্ধার করেন।

পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে শনিবার (৬ মে) জয়পাশা ও গিয়াসনগর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে চোর আজাদ মিয়া ও এনামুল হক জয়কে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের কাছ থেকে চোরাইকৃত ২টি মোবাইল ফোন উদ্ধারসহ চোরাই কাজে ব্যবহৃত একটি তালা কাঁটার যন্ত্র ও একটি লোহার শাবল উদ্ধার করে জব্দ করা হয়।

Manual8 Ad Code

এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় আরও একাধিক মামলা রয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!