কুলাউড়ায় চাচাতো ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি জবরদখল ও নির্যাতনের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক

কুলাউড়ায় চাচাতো ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি জবরদখল ও নির্যাতনের অভিযোগ

  • শুক্রবার, ১৯ মে, ২০২৩

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি জবরদখল করতে অমানবিক নির্যাতন চালান বোনের উপর। নির্যাতনের কবল থেকে রক্ষা পেতে গত ১৭ মে ইউএনও’র কাছে লিখিত অভিযোগ নির্যাতিতা জলিকা বেগম।

অভিযোগের বিষয়টি তদন্তের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে এবং কুলাউড়া থানা পুলিশের একজন এসআইকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে বলে জানা গেছে। নির্যাতিতা ওই মহিলা বর্তমানে পঞ্চায়েতের এক মুরব্বির বাড়িতে আশ্রয়ে রয়েছেন।

Manual1 Ad Code

অভিযোগ থেকে জানা যায়, রাউৎগাঁও ইউনিয়নের কবিরাজী গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রাইমারি শিক্ষক আব্দুল খালিকের চাচাতো বোন হন জলিকা বেগম (৫৫)। জলিকা বেগমের কোন ভাই বোন নেই। স্বামীর সাথে বিচ্ছেদ হওয়ায় তিনি বাপের বাড়িতে থাকেন। ১৯ বছর বয়সী একমাত্র ছেলে বেশ আগেই মারা গেছে। পৈত্তিক সূত্রে জলিকা বেগমের প্রায় সাড়ে চার একর স্থাবর সম্পত্তি রয়েছে। একই বাড়িতে চাচাতো ভাইয়েরও অবস্থান। কিন্তুু চাচাতো ভাই আব্দুল খালিক ও তার স্ত্রী সাহিনারা বেগম প্রায়ই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। কিছুদিন পূর্বে এলাকায় প্রকাশ পায় জলিকা বেগমের কোন সম্পদ নাই। গত ১১ মে জলিকা বেগমের ওপর নির্যাতন চালায় চাচাতো ভাই ও তার স্ত্রী।

জলিকা বেগমের অভিযোগ তাকে ওইদিন মারধর করার পর একটি ছড়ার পাড়ে নিয়ে রেখে আসেন নির্যাতনকারীরা। বিষয়টি তিনি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মুরব্বিসহ গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন। এ নিয়ে এলাকাবাসী কয়েকদফা সালিশ বৈঠক করলেও কোন সুরাহা হয়নি। অবশেষে নির্যাতিতা জলিকা বেগম স্বশরীরে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুর রহমান খোন্দকারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

Manual2 Ad Code

এব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার জানান, ঘটনার সত্যতা পেয়েছি। দ্রুত প্রতিবেদন দাখিল করবো।

Manual6 Ad Code

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুর রহমান খোন্দকার জানান, নির্যাতিতা মহিলার আবেদনের প্রেক্ষিতে দ্রুত তদন্তক্রমে প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করলে ১৮ মে বৃহস্পতিবার তিনি সরেজমিন বিষয়টি তদন্ত করেছেন বলে জানা গেছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!