২০ মে ‘চা শ্রমিক দিবস’ ঘোষণার দাবিতে কুলাউড়ায় ঐতিহাসিক ‘মুল্লুকে চলো’ দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক

২০ মে ‘চা শ্রমিক দিবস’ ঘোষণার দাবিতে কুলাউড়ায় ঐতিহাসিক ‘মুল্লুকে চলো’ দিবস পালিত

  • রবিবার, ২১ মে, ২০২৩

Manual4 Ad Code
এইবেলা, কুলাউড়া :: ঐতিহাসিক ‘মুল্লুকে চলো’ আন্দোলনের ১০২তম বার্ষিকীতে মৌলভীবাজারের কুলাউড়ার কালিটি চা বাগানে চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হলো আজ ২০ মে শনিবার।
চা শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আয়োজনে অনুষ্ঠিত চা শ্রমিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় সমন্বয়ক এস এম শুভ। কালিটি পুজোমণ্ডপে বিকাল ৪টায় অনুষ্ঠিত চা শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির কুলাউড়া উপজেলা শাখার আহবায়ক বিশ্বজিৎ দাসের সভাপতিত্বে এবং চা শ্রমিক যুব সমাজ নেতা দিলীপ দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মোশাররফ আলী, কালিটি চা বাগানের পঞ্চায়েত সম্পাদক উত্তম কালোয়ার, চা শ্রমিক যুব সমাজের কৃষ্ণদাস অলমিক, দয়াল অলমিক, পরিবহন শ্রমিক নেতা সুজিত দেব, চা শ্রমিক পুরন উরাং, আরব আলী প্রমুখ।
সমাবেশে বক্তারা চা শ্রমিকের রক্তে রঞ্জিত ঐতিহাসিক ২০ মে কে ‘চা শ্রমিক দিবস’ ঘোষণা করে ভূমির মালিকানাসহ অবিলম্বে ১০ দফা দাবি বাস্তবায়ন করার জোর দাবি জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!