দোয়ারাবাজারে খামারিদের মুরগী ও ভেড়া বিতরণ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

দোয়ারাবাজারে খামারিদের মুরগী ও ভেড়া বিতরণ!

  • বুধবার, ২৪ মে, ২০২৩

Manual6 Ad Code

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার হাওর অঞ্চলের ক্ষুদে খামারিদের মাঝে সোনালি মুরগী ও ভেড়া বিতরণ করা হয়েছে।

Manual2 Ad Code

বুধবার (২৪ মে) দুপুরে  সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগী উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ক্ষুদে খামারিদের  জনপ্রতি দেশি জাতের ১৫ টি মুরগী ২ টি ভেড়া বিতরণ করা হয়।

Manual2 Ad Code

দোয়ারাবাজার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মো: আরিফ মুর্শেদ মিশুর সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু।

এসময় তিনি বলেন, হাওরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করে বর্তমান সরকার খামারিদের মুরগী ও ভেড়া প্রণোদনা দিয়ে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শেখ মো. মহসিন, সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, সিনিয়র সহ-সভাপতি আবু সালেহ মোঃ আলা উদ্দিন,সাধারণ সম্পাদক আশিকসহ আরো অনেকে।

জানাযায়, সারাদেশের হাওর এলাকার বসবাসরত ক্ষুদে খামারিদেরকে আর্থিক ভাবে স্বচ্চল করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই প্রকল্প হাতে নেয়া হয়।

Manual3 Ad Code

উপজেলা প্রাণিসম্পদ অফিস জানায়, দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন অঞ্চলের সুফলভোগীদের মাঝে পর্যায়ক্রমে জনপ্রতি ১৫ টি মুরগী ৪শ জনের মধ্যে এবং ২ টি করে ভেড়া ১শ’ জনের মধ্যে বিতরণ করা হবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!