জান্নাতুল উম্মাহ বালিকা মাদ্রাসা ও মাদ্রাসার সুপার জেলায় শ্রেষ্ঠ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জেনেভায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ব্যারিস্টার জহরত আদিব এমপির ফলপ্রসূ বৈঠক ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন শনিবার আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন আত্রাইয়ে জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা নাগেশ্বরীতে ওয়াল্ড মিশনের উদ্যোগে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা  ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন ১৪ নভেম্বর মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা- জুড়ীতে ছিনতাইকারির কবলে মহিলা পুলিশ সদস্য এসএসবিসি প্রকল্পের উদ্যোগে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে সামাজিক কর্মপরিকল্পনা সভা কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা জুড়ীর জাম্বুরার কদর সারাদেশে

জান্নাতুল উম্মাহ বালিকা মাদ্রাসা ও মাদ্রাসার সুপার জেলায় শ্রেষ্ঠ!

  • শুক্রবার, ২৬ মে, ২০২৩

Manual8 Ad Code

এইবেলা বিয়ানীবাজার ::

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৩ এ সিলেট জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছে বিয়ানীবাজার উপজেলার জান্নাতুল উম্মাহ বালিকা দাখিল মাদ্রাসা। জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৩ উৎযাপন কমিটির বিচারক ও দায়িত্বশীলরা উপজেলা পর্যায়ে (মাদ্রাসা) শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্মমূল্যায়নের ভিত্তিতে এই ফলাফল ঘোষণা করেছেন।

Manual1 Ad Code

জানা যায়, বাৎসরিক মূল্যায়নে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান প্রধান, সহকারি শিক্ষক, শ্রেষ্ঠ কলেজ শিক্ষার্থী, মাধ্যমিক শিক্ষার্থী ও মাদ্রাসা শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে। জেলায় শ্রেষ্ঠ হয়েছে বিয়ানীবাজার উপজেলায় জান্নাতুল উম্মাহ বালিকা দাখিল মাদ্রাসা। পাশাপাশি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হয়েছেন জান্নাতুল উম্মাহ বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ আবুল কালাম। বিয়জী প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধান বিভাগীয়ভাবে সেরা হওয়ার প্রতিযোগিতায় অংশ নেবেন বলেও জানিয়েছেন।

দুই ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় জান্নাতুল উম্মাহ বালিকা দাখিল মাদ্রাসার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান বলেন, মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে শিক্ষকদের নিরলস শ্রমের কারণে ভাল ফলাফল করে আসছে। ভাল ফলাফলের এ ধারাবাহিকতা ধরে রাখার স্বীকৃতি প্রতিষ্ঠান ও দায়িত্বশীলদের প্রাপ্য। তিনি বলেন, জান্নাতুল উম্মাহ বালিকা দাখিল মাদ্রাসা ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ার আমরা যেমন খুশি, ঠিক তেমনি সবার দায়িত্ব আরো বেশি বেড়ে গেছে।

Manual8 Ad Code

জেলার শ্রেষ্ঠ সুপার নির্বাচিত হওয়ায় মাওলানা মোহাম্মদ আবুল কালাম মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে বলেন, সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টার ফসল আজকের এই অর্জন। একার পক্ষে দুই ক্যাটাগরিতে প্রথম হওয়া সম্ভব ছিলনা। ম্যানেজিং কমিটির সভাপতিসহ কমিটির সকল সদস্যবৃন্দ ও সকল সম্মানিত শিক্ষকগণের অক্লান্ত পরিশ্রমেই এ সফলতা এসেছে। তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছন।

Manual3 Ad Code

উল্লেখ্য: জান্নাতুল উম্মাহ বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল কালাম কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দক্ষিণ দিলদারপুর গ্রামের বাসিন্দা এবং বায়তুল আমান জামে মসজিদের সভাপতি আব্দুল বারীর ছেলে। 

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews