কুলাউড়ায় শাহাবুদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ

কুলাউড়ায় শাহাবুদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন!

  • সোমবার, ২৯ মে, ২০২৩

Manual5 Ad Code

এইকেবলা কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় অটোরিক্সা চালক শাহাবুদ্দিন হত্যার প্রতিবাদে ও খুনিকে দ্রুত গ্রেফতার কওে আইনের আওতায় আনার জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ মে ) দুপুরে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের আয়োজনে স্থানীয় ব্রাহ্মণবাজারে মানববন্ধনে বক্তব্য দেন ইয়াং স্টার ক্লাবের সভাপতি সাইফুর রহমান শাহিন, ব্যবসায়ী মনসুর আহমদ মিলাদ, সাংবাদিক জসিম চৌধুরী, জিয়াউল হক জিয়া, শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা রাজ কুমার, সভাপতি মো. সাইদুল মিয়া, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, লাইন সম্পাদক শুকুর আলী প্রমূখ।

Manual2 Ad Code

এসময় বক্তারা অবিলম্বে শাহাবুদ্দিন হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রসাশনের প্রতি আবেদন জানান। শ্রমিক নেতারা জানান, আগামী এক সাপ্তাহের ম,ধ্যে হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার না করা হলে আরো কঠোর আন্দোলন কর্মসূচী পালন করবেন।

মানববন্ধনে বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও ব্রাহ্মণবাজার অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সর্বস্থরের সদস্যরা অটোরিক্সা বন্ধ রেখে উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে প্রতিবাদ মিছিল নিয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

Manual8 Ad Code

উল্লেখ্য, গত ২৭ মে শনিবার নিখোঁজের একদিন পর মৌলভীবাজারের রাজনগর উপজেলার হাজীনগর চা বাগান থেকে শাহাবুদ্দিন আহমেদর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শাহাবুদ্দিন কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের টিলাগাও গ্রামের মৃত নিজাম উদ্দিনের পুত্র।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!