বন্ধ হলো আরেকটি বিদ্যুৎ কেন্দ্র! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি

বন্ধ হলো আরেকটি বিদ্যুৎ কেন্দ্র!

  • শুক্রবার, ৯ জুন, ২০২৩
সংগৃহীত

Manual1 Ad Code

এবে অনলাইন ডেস্ক :: দেশে শুক্রবার (৯ জুন) দুপুরে আরেকটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেলো। কয়লার মজুত শেষ হওয়ায় বাঁশখালীর এস এস পাওয়ার প্লান্ট বন্ধ করে দেয়া হয়েছে।  বিষয়টি নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির উপ-পরিচালক (ইলেক্ট্রিক্যাল) ফয়জুর রহমান। তিনি আরও জানান, বিদ্যুৎ কেন্দ্র চালু হতে কিছুদিন সময় লাগবে।

Manual6 Ad Code

জানা যায়, পিডিবির অনুরোধে ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিট গত ১৪ মে চালু করা হয়েছিল। পরীক্ষামূলক উৎপাদনে আসা ১নং ইউনিট থেকে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। কয়লা সংকটের কারণে বৃহস্পতিবার রাত ১০টা ১১ মিনিটে বন্ধ হয়ে গেছে এস এস পাওয়ার প্লান্ট। বিদ্যুৎ কেন্দ্রটির দুটি ইউনিটের উৎপাদন সক্ষমতা মোট ১ হাজার ৩২০ মেগাওয়াট।

গত ৩ জুন কয়লার অভাবে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় পটুয়াখালীর ১ হাজার ৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। প্ল্যান্টের ম্যানেজার শাহ আব্দুল মাওলা এ তথ্য নিশ্চিত করেন।

Manual6 Ad Code

উল্লেখ্য, এস এস পাওয়ার ওয়ান লিমিটেড বাংলাদেশ ও চীনের যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। যার বিনিয়োগকৃত অর্থের পরিমাণ প্রায় ২.৬ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ হাজার কোটি টাকা)। এ কোম্পানির ৭০% মালিকানায় রয়েছে বাংলাদেশের স্বনামধন্য বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান এস আলম গ্রুপ এবং চীনা কোম্পানি সেপকো থ্রির রয়েছে ৩০% মালিকানা।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!