দোয়ারাবাজারে সুরমা নদী থেকে কিশোরের ভাসমান লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

দোয়ারাবাজারে সুরমা নদী থেকে কিশোরের ভাসমান লাশ উদ্ধার

  • বুধবার, ২১ জুন, ২০২৩

Manual4 Ad Code
 দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাইনুদ্দিন (১৫) নামক কিশোরের ভাসমান লাশ উদ্ধার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। নিহত মাইনুদ্দিন পশ্চিম টেংরা টিলা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, ২১ জুন সকালে দোয়ারাবাজার সদর পশ্চিম বাজারের সুমন স্বর্ণকারের ঘরের পিছনে সুরমাও চিলাই নদীর সংযোগ স্থলে, ভাসমান লাশ দেখে স্থানীয় লোকজন দোয়ারাবাজার থানাকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরের মৃতদেহ উদ্ধার করে। দোয়ারাবাজার থানার এসআই আসলাম জানায় সুরমা নদীতে এক বোবা কিশোরের ভাসমান লাশ পাওয়া গেছে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!