কমলগঞ্জে ১২০ জন শিক্ষার্থীর মধ্যে ট্যাব বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

কমলগঞ্জে ১২০ জন শিক্ষার্থীর মধ্যে ট্যাব বিতরণ

  • মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পরিসংখ্যান ব্যুরো কর্তৃক সরকারী, এমপিওভুক্ত, নন এমপিওভূক্ত কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাসমূহের একাদশ, দ্বাদশ ৯ম ও ১০ম শ্রেণীর ১২০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ট্যাব বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্প বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-এর পৃষ্ঠপোষকতায় আলোচনা সভা এবং ট্যাব বিতরণ অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রইস আল রেজুয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান, জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক সৌরভ পাল মিঠুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার প্রমুখ।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!