কমলগঞ্জে এসএসসি পরীক্ষায় ২১২ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

কমলগঞ্জে এসএসসি পরীক্ষায় ২১২ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে 

  • শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

Manual6 Ad Code

শতভাগ পাশসহ ৮৬ টি জিপিএ-৫ শমশেরনগর বিএএফ শাহীন কলেজে

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: সিলেট শিক্ষাবোর্ডের অধীনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২১২টি। এ উপজেলায় ৩৬৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫৬৮ জন পরীক্ষার্থী পাস করেছে। উপজেলায় গড় পাসের হার ৭০.৬৮ ভাগ। এর মধ্যে সাফল্যের ধারাবাহিকতায় শমশেরনগর বিএএফ শাহীন কলেজে শতভাগ পাশসহ ৮৬টি জিপিএ-৫ লাভ করেছে। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ২টি জিপিএ-৫ সহ কমলগঞ্জ উপজেলায় পাসের হার ৩৮.৭১ ভাগ।

Manual7 Ad Code

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলায় জিপিএ-৫ প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে শমশেরনগর বিএএফ শাহীন কলেজে ৮৬টি, তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ২২টি, এ এ টি এম উচ্চ বিদ্যালয়ে ৬টি, হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৬টি, দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ে ১০টি, কমলগঞ্জ মডেল সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ১৩টি, এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয়ে ১০টি, পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ে ৯টি, কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে ১৬টি, পতনঊষার উচ্চ বিদ্যালয়ে ১০টি, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ২টি, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩টি, মাধবপুর উচ্চ বিদ্যালয়ে ৪টি, আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ৩টি, চিৎলিয়া জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে ১টি ও অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে ১টি জিপিএ-৫ পেয়েছে।

এদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে কমলগঞ্জ উপজেলায় চলতি বছরের দাখিল পরীক্ষায় নাজির হাসান ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে ২ জন। উপজেলার ৬টি মাদ্রাসা থেকে ৩২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৭ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার শতকরা ৩৮.৭১ ভাগ। এছাড়া এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় কমলগঞ্জ উপজেলার ২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৩ জন। ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার শতকরা ৯৭.৭২ ভাগ।

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার পারভীন এ ফলাফলের সত্যতা নিশ্চিত করে বলেন, শমশেরনগর বিএএফ শাহীন কলেজ তাদের ধারাবাহিক সফলতা ধরে রেখেছে। কলেজটি উপজেলার মধ্যে সেরা। উপজেলার বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা ও ভোকেশনাল পরীক্ষায় থকে মোট ২১৭টি জিপিএ-৫ লাভ করেছে। এর মধ্যে বিএএফ শাহীন কলেজ একাই ৮৬টি জিপিএ-৫ লাভ করে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!